News Flash

  • Home
  • স্বাস্থ্য
  • আই.জি.এম. হাসপাতালের ই.এন.টি. ডিপার্টমেন্টের সাফল্য, কিশোরীর কানে সফল জটিল অস্ত্রোপচার
Image

আই.জি.এম. হাসপাতালের ই.এন.টি. ডিপার্টমেন্টের সাফল্য, কিশোরীর কানে সফল জটিল অস্ত্রোপচার

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি: রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়‍্যাল (আইজিএম) হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের জটিল রোগের চিকিৎসা পরিষেবা প্রদান অব্যাহত রয়েছে। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতালে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে উন্নত চিকিৎসা ব্যবস্থা লাভ করে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। সিপাহীজলা জেলার অন্তর্গত বিশালগড় মানিকপুরের বাসিন্দা ১৮ বৎসরের এক কিশোরী ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতালে গত ৩ ফেব্রুয়ারি ভর্তি হন। তার কানের মধ্য বিগত দুই বছর যাবৎ দুর্গন্ধযুক্ত জল পড়া, কানের মধ্যে সবসময় একটা শো-শো শব্দ শুনতে পাওয়া সহ মাথা ঘোরানো ইত্যাদি সমস্যা নিয়ে আইজিএম হাসপাতালের ইএনটি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়।

ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের বিশেষজ্ঞ ইএনটি চিকিৎসক ডাঃ লক্ষণ ভট্টাচার্য রোগীনির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের ভিত্তিতে কানের সিওএম (আরটি) ইউথ কোলেস্টিয়াটোমা নামে একটি রোগের বিস্তার লক্ষ্য করেন। তাতে রোগীর কানের পর্দার পিছনে মধ্যকর্ণে সৃষ্ট একটি অস্বাভাবিক ক্ষয়কারী ত্বকের উপস্থিতি প্রত্যক্ষ করেন। যার ফলে এটি দীর্ঘস্থায়ী কানের সংক্রমণ ঘটাতে পারে এবং কানের হাড় ক্ষয় করে শ্রবণশক্তি কমিয়ে দিতে পারে। উক্ত সমস্যায় অস্ত্রোপচারের মাধ্যমেই একমাত্র কানের সঠিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। আইজিএম হাসপাতালের ইএনটি ডিপার্টমেন্টের চিকিৎসক ডাঃ লক্ষণ ভট্টাচার্য গত ১২ ফেব্রুয়ারি রোগীকে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। আইজিএম হাসপাতালের ইএনটি ডিপার্টমেন্টে উন্নত চিকিৎসা ব্যবস্থায় বিশেষজ্ঞ ইএনটির বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ভট্টাচার্য এমআরএম ইউথ ওসিকুলোপ্লাস্টি প্রসিডিউরে রোগীর মধ্যকর্ণে অসিকুলার চেইন মেরামত বা পুনর্গঠন অস্ত্রোপচার করেন।

উক্ত অস্ত্রোপচারে অ্যানেস্থেসিওলজিস্ট ছিলেন ডাঃ প্রদীপ জমাতিয়া তার সঙ্গে নার্সিং অফিসার ছিলেন কাকলি চক্রবর্তী ও চন্দনা পাল। আইজিএম হাসপাতালের ইএনটি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকের সফল অস্ত্রোপচার ও স্বাস্থ্যকর্মীদের নিরলস স্বাস্থ্য পরিষেবায় রোগী দ্রুত সুস্থ হয়ে উঠেন। এভাবে কয়েকদিন রোগীকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখার পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে গত ১৭ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। রোগীর আয়ুষ্মান কার্ড থাকায় সম্পূর্ণ বিনামূল্যে এই উন্নত চিকিৎসা পরিষেবা পেয়ে রোগীর পিতা-মাতা সহ আত্মীয় পরিজনরা আইজিএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা জানান।

Releated Posts

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

কঙ্গোতে পাঁচ প্রদেশে ছড়িয়েছে ইবোলা, আক্রান্ত বেড়ে ১,৮৭৩; মৃত্যু ৬৭২

কিনশাসা, ১৩ জুলাই (আইএএনএস) : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা সংক্রমণ আরও বিস্তার লাভ করেছে। দেশটির পাঁচটি…

ByBySandeep Biswas Jul 13, 2026

আগামী ১৪ ও ১৫  জুলাই আবারো জিবিপি হাসপাতালে দুটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর(ডাঃ)মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে সপ্তম…

ByByReshmi Debnath Jul 11, 2026

ত্রিপুরায় প্রস্তাবিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অগ্রগতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: ত্রিপুরায় প্রস্তাবিত নতুন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পরিকাঠামো ও সামগ্রিক অগ্রগতি খতিয়ে দেখতে গত…

ByByReshmi Debnath Jul 1, 2026
Scroll to Top