News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পিআইবি আগরতলা শাখার কার্যালয়ে আয়োজিত রাজভাষা হিন্দি কর্মশালা
Image

পিআইবি আগরতলা শাখার কার্যালয়ে আয়োজিত রাজভাষা হিন্দি কর্মশালা

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: আজ পিআইবি ও সিবিসি-এর কর্মীদের অংশগ্রহণে পিআইবি আগরতলা শাখা কার্যালয়ে একটি হিন্দি কর্মশালার আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারি দফতরে রাজভাষা হিন্দির ব্যবহার আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র নয়াদিল্লির সদর দফতর থেকে ডেপুটি ডাইরেক্টর (রাজভাষা বিভাগ) রেখা রানি সূর্য এবং এসিস্টেন্ট ডাইরেক্টর (রাজভাষা বিভাগ) প্রদীপ কুমার।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে দপ্তরীয় কাজে হিন্দি ভাষার ব্যবহার বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারি যোগাযোগে রাজভাষা নীতির যথাযথ বাস্তবায়নের আহ্বান জানান।

কর্মশালায় উপস্থিত কর্মীদের জন্য হিন্দি নোটিং-ড্রাফটিং, সরকারি পত্রালাপ এবং দাপ্তরিক পরিভাষা ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা কর্মশালাকে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top