News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বারখলা গ্রামে পুলিশের অভিযান, বোলেরো গাড়ি সহ চারটি ড্রামে ১৩৮ কেজি গাঁজা উদ্ধার , আটক এক, চালক পলাতক
Image

বারখলা গ্রামে পুলিশের অভিযান, বোলেরো গাড়ি সহ চারটি ড্রামে ১৩৮ কেজি গাঁজা উদ্ধার , আটক এক, চালক পলাতক

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল প্রায় ১১টা ৪৫ মিনিটে বারখলা গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় টিআর০১_ডি _৩৪৩২ নাম্বারের একটি বোলেরো গাড়ি আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গাড়িটি তল্লাশি করে চারটি প্লাস্টিক ড্রামে ভর্তি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর এসআই অমরকিশোর দেববর্মা উদ্ধার হওয়া প্রায় ১৩৮ কেজি গাঁজা এবং সংশ্লিষ্ট গাড়িটি বাজেয়াপ্ত করেন।

ঘটনায় নলডেপা এলাকার বাসিন্দা রিপন মিয়া (১৮), পিতা বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। তার বাড়ি যাত্রাপুর থানার অন্তর্গত বলে জানা গেছে। অভিযুক্ত রিপন মিয়া এবং গাড়ির চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। তবে গাড়ি আটক করার সময় চালক জঙ্গলের দিকে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top