News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুহুরীপুর সাব ডিভিশন পরিদর্শনে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, সমস্যা সমাধানে আধিকারিকদের নির্দেশ
Image

মুহুরীপুর সাব ডিভিশন পরিদর্শনে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, সমস্যা সমাধানে আধিকারিকদের নির্দেশ

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: জোলাইবাড়ি কাকুলিয়া ফরেস্ট রেঞ্জার অফিসের অধীন মুহুরীপুর সাব ডিভিশন পরিদর্শন করলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এলাকায় বনদপ্তরের বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখতে এদিন তিনি সরেজমিনে পরিদর্শনে যান।

পরিদর্শনকালে মন্ত্রী এলাকার বিদ্যমান সমস্যা ও বনদপ্তরের চলমান প্রকল্পগুলি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। তিনি দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন, এলাকায় যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে। বিশেষ করে বন সংরক্ষণ, উন্নয়নমূলক কাজ এবং জনসাধারণের সঙ্গে সমন্বয় বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন তিনি।

পরে স্বনির্ভর গোষ্ঠীর (স্বসহায়ক দল) সদস্যাদের সঙ্গেও কথা বলেন বনমন্ত্রী। তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে সরাসরি মতামত গ্রহণ করেন। স্থানীয়দের সঙ্গেও আলোচনা করে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন তিনি।

মন্ত্রী জানান, এলাকার যাবতীয় কাজকর্ম খতিয়ে দেখতেই এই সফর। দপ্তর কী কাজ করছে এবং কোথায় কী ধরনের ঘাটতি রয়েছে, তা যাচাই করা হয়েছে। কিছু সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিনের পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি রেঞ্জার ফরেস্ট অফিসার, দক্ষিণ জেলার ফরেস্ট অফিসারসহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top