News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সচিবালয়ের সামনে ড্রেনে গড়াগড়ি খাচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি, প্রশ্নে প্রশাসনের দায়িত্ববোধ
Image

সচিবালয়ের সামনে ড্রেনে গড়াগড়ি খাচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি, প্রশ্নে প্রশাসনের দায়িত্ববোধ

আগরতলা, ১৩ ফেব্রুয়ারী: সচিবালয় সামনে ড্রেনের ভিতর পড়ে থাকতে দেখা গেল মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মানিক সাহা-র একটি ছবি।সচিবালয়ের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এলাকার পরিচ্ছন্নতা ও মর্যাদা রক্ষায় কেন তৎপরতা দেখা গেল না, তা নিয়েই উঠছে প্রশ্ন।

স্থানীয়দের অভিযোগ, ছবিটি দীর্ঘ সময় ধরেই ড্রেনের মধ্যে পড়ে ছিল। অথচ প্রতিদিন এই রাস্তা দিয়েই মন্ত্রী, বিভিন্ন দপ্তরের সচিব, আইএএস অফিসারসহ উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারা যাতায়াত করেন। তা সত্ত্বেও বিষয়টি কারও নজরে না আসা বা নজরে এলেও কোনও উদ্যোগ না নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের ক্ষোভ ছিল স্পষ্ট। এক পথচারী বলেন, এটা কোনও ব্যক্তির ছবি নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি। এমন অবহেলা মানে প্রশাসনিক উদাসীনতারই প্রতিফলন। আরেকজনের মন্তব্য, সচিবালয়ের সামনে যদি এমন হয়, তাহলে সাধারণ এলাকায় কী অবস্থা, তা সহজেই বোঝা যায়।

স্থানীয় বাসিন্দাদের মতে, বিষয়টি শুধু একটি ছবি পড়ে থাকার নয়, এর সঙ্গে প্রশাসনের দায়িত্ববোধ ও নজরদারির প্রশ্ন জড়িয়ে রয়েছে। সচিবালয়ের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এলাকার পরিচ্ছন্নতা ও মর্যাদা রক্ষায় কেন তৎপরতা দেখা গেল না, তা নিয়েই উঠছে প্রশ্ন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top