News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভাগলপুরে ৬ বছরের শিশুর উপর নৃশংস হামলার ঘটনায় তিন অভিযুক্ত গ্রেপ্তার
Image

ভাগলপুরে ৬ বছরের শিশুর উপর নৃশংস হামলার ঘটনায় তিন অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৭ ফেব্রুয়ারি: আগরতলা বিমানবন্দর থানাধীন পশ্চিম ত্রিপুরা জেলার ভাগলপুর এলাকার পরেশ কলোনিতে এক ৬ বছরের শিশুর উপর নৃশংস হামলার ঘটনায় তৎপরতার সঙ্গে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়।

এই ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা নথিভুক্ত হয়। যার নাম্বার  ২০২৬ এআরপি ০০৭ নম্বর। মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১২৭(২), ১১৭(২) এবং ৩(৫) ধারার পাশাপাশি জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অব চিলড্রেন) আইন, ২০১৫-এর ৭৫ ধারায় নথিভুক্ত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অভিযুক্তরা হলেন— দীপালি বণিক (৪১), স্বামী: দিলীপ বণিক, কাজলি সরকার (৫০), স্বামী: প্রয়াত রাজকিশোর সরকার, মানটি বিশ্বাস (৩৫), স্বামী: স্বপন বিশ্বাস, তাদের প্রত্যেকের বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার এয়ারপোর্ট থানাধীন ভাগলপুর পরেশ কলোনি। এদিকে আজ ভাগলপুরে বর্বরোচিত ঘটনার শিকার শিশুর বাড়ি পরিদর্শন করেছেন স্থানীয় বিধায়ক নয়ন সরকার। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এয়ারপোর্ট থানাধীন ভাগলপুর পরেশ কলোনির একটি ৬ বছরের শিশু কন্যাকে বর্বরোচিতভাবে হাতে পায়ে বেঁধে মারধর করে স্থানীয় কয়েকজন মহিলা । শিশুটি একজনের কাছ থেকে ২০ টাকা চুরি করেছে এই অভিযোগে  নির্মমভাবে মারধর করা হয় ওই শিশুটিকে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ। ঘটনার তদন্তে নেমে তিনজন মহিলাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির উপর সংঘটিত এই বর্বর হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, শিশু ও দুর্বল শ্রেণির মানুষের বিরুদ্ধে সংঘটিত যেকোনো অপরাধের ক্ষেত্রে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার আশ্বাস পেয়ে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অতীতে রাজ্যে যা অসম্ভব ছিল বর্তমানে তা সম্ভব হচ্ছে। চিকিৎসা…

ByByReshmi Debnath Sep 23, 2026

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026
Scroll to Top