News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রামনগর বিধানসভায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র
Image

রামনগর বিধানসভায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র

আগরতলা, ৭ ফেব্রুয়ারি: শনিবার রামনগর বিধানসভা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং এলাকার সমস্যাগুলি সরেজমিনে পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এদিন তিনি এলাকার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ কাজের বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

প্রথমে তিনি রামঠাকুর লেনে অবস্থিত একটি ব্যক্তিগত মালিকানাধীন পুকুর পরিদর্শন করেন, যা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এলাকাবাসীর পক্ষ থেকে পুকুরটি সংস্কার করে ব্যবহার উপযোগী করে তোলার দাবি জানানো হয়। এই প্রসঙ্গে মেয়র দীপক মজুমদার জানান, পুর নিগমের উদ্যোগে সংশ্লিষ্ট পুকুরটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এলাকাবাসী এর সুফল পেতে পারেন।

এরপর তিনি রামনগর ৮ নম্বর রাস্তা পরিদর্শন করেন। উল্লেখযোগ্যভাবে, প্রায় ৫০ বছর ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় থাকা এই রাস্তাটির সংস্কার কাজ সম্প্রতি শুরু হয়েছে। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় ড্রেন ঢাকার পাশাপাশি রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার করা হবে বলে জানান তিনি।

পরবর্তীতে রঞ্জিত নগরের পুকুর সংস্কারের কাজও ঘুরে দেখেন মেয়র। কাজ চলাকালীন সময়ে সাময়িক অসুবিধার জন্য তিনি শহরবাসীর কাছে কিছুটা ধৈর্য ও সময় চান। পাশাপাশি আশ্বাস দেন, আগামী ছয় মাসের মধ্যেই আগরতলা শহরের সামগ্রিক চেহারায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। মেয়রের এই পরিদর্শনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উন্নয়নমূলক কাজ নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার আশ্বাস পেয়ে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অতীতে রাজ্যে যা অসম্ভব ছিল বর্তমানে তা সম্ভব হচ্ছে। চিকিৎসা…

ByByReshmi Debnath Sep 23, 2026

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026
Scroll to Top