News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ট্রিপার ও ই-রিক্সার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চার বছরের শিশুর, আহত বেশ কয়েকজন
Image

ট্রিপার ও ই-রিক্সার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চার বছরের শিশুর, আহত বেশ কয়েকজন

আগরতলা, ৭ ফেব্রুয়ারি: কাঞ্চনপুরে আজ সকালে এক হৃদয়বিদারক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল চার বছরের এক শিশু। মৃত শিশুর নাম জেমস ত্রিপুরা। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে একটি ট্রিপার গাড়ি ও একটি ই-রিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ই-রিক্সাটি উল্টে গেলে শিশুটি ট্রিপার গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে প্রাণ হারায়।

এই দুর্ঘটনায় মৃত শিশুর মা সহ মোট ৫ জন গুরুতরভাবে আহত হন। আহতদের প্রথমে কাঞ্চনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসার পর তাদের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম শোকের ছায়া নেমে আসে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার পরিজনের কান্নায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচলের কারণেই প্রায়শই দুর্ঘটনা ঘটছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি আটক করে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন না হলে ভিলেজ কমিটি নির্বাচনে কোনো জোট হবে না,  স্পষ্ট বার্তা প্রদ্যোতের

আগরতলা, ৯ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার সম্ভাব্য জোট নিয়ে জল্পনার মধ্যেই নিজেদের…

ByByReshmi Debnath Aug 9, 2026

শিশুর জন্য নিরাপদ খেলার জায়গা, মায়ের অনুরোধেই বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে নতুন উদ্যোগ

ঢাকা, ৯ আগস্ট : একজন মায়ের সাধারণ একটি অনুরোধ থেকেই শুরু হয়েছিল একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ঢাকায় ভারতীয় ভিসা…

ByBySandeep Biswas Aug 9, 2026

বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার। গ্রাহকদের সমস্যাকে গুরুত্ব…

ByByReshmi Debnath Aug 9, 2026

দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, তিপ্রা মথা নেতৃত্বকে তলবের জল্পনার মধ্যেই দিল্লি রওনা মুখ্যমন্ত্রী

আগরতলা: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিপ্রা মথা…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top