News Flash

  • Home
  • দিনের খবর
  • আনন্দপুর অগ্নিকাণ্ড: ঘটনাস্থলে পাঁচজনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা, গার্ডরেলে সাঁটানো নোটিস; দুপুরে যাওয়ার কথা শুভেন্দুর
Image

আনন্দপুর অগ্নিকাণ্ড: ঘটনাস্থলে পাঁচজনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা, গার্ডরেলে সাঁটানো নোটিস; দুপুরে যাওয়ার কথা শুভেন্দুর

আনন্দপুর, ২৯ জানুয়ারি : আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পাঁচজনের বেশি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মর্মে গার্ডরেলে নোটিস সাঁটিয়ে দিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অতিরিক্ত জমায়েতের ফলে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই বারুইপুর আদালতের অনুমতি নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবারই আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর কর্মসূচির আগেই ঘটনাস্থল ঘিরে পুলিশের তরফে নিষেধাজ্ঞার নোটিস জারি হওয়ায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে গড়িয়া শীতলামন্দির চত্বর থেকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পর্যন্ত মিছিল করে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে পুলিশ সেখানে ১৬৩ ধারা জারি করায় আদালতের দ্বারস্থ হয় বিজেপি। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ মামলার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরেই এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, গত রবিবার আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় দুটি গুদামে ভয়াবহ আগুন লাগে। তার মধ্যে একটি ছিল ওয়াও মোমো সংস্থার গুদাম এবং অন্যটি একটি ডেকরেটার্সের গুদাম। এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে একাধিক দেহাংশ উদ্ধার হয়েছে। ওই দেহাংশগুলি এক জনের নাকি একাধিক ব্যক্তির, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, মোট ২১টি দেহাংশ উদ্ধার করা হয়েছে এবং ২৭ জনের নামে নিখোঁজ ডায়েরি দায়ের হয়েছে থানায়।

বৃহস্পতিবার সকালেও আগুনে পুড়ে যাওয়া গুদাম দু’টির ধ্বংসস্তূপ সরানোর কাজ চলেছে। জেসিবি ও ক্রেনের সাহায্যে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে, কেটে নামানো হচ্ছে গুদামের টিনের শেড। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত প্রায় ৩টে নাগাদ প্রথমে ডেকরেটার্সের গুদামে আগুন লাগে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ওই গুদামের মালিক গঙ্গাধর দাসকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top