News Flash

  • Home
  • দেশ
  • বাংলাদেশের ১৫০ সাংবাদিকের বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন বাতিলের অভিযোগ, নীরব আইসিসি
Image

বাংলাদেশের ১৫০ সাংবাদিকের বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন বাতিলের অভিযোগ, নীরব আইসিসি

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন অভিযোগ সামনে এল। এ বার বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, সে দেশের অন্তত ১৩০ থেকে ১৫০ জন সাংবাদিককে বিশ্বকাপ কভার করার অনুমতি দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমনকি যাঁদের আগে অনুমতি দেওয়া হয়েছিল, তাঁদের অ্যাক্রেডিটেশনও পরে বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, বিপুল সংখ্যক বাংলাদেশি সাংবাদিক বিশ্বকাপের ম্যাচে উপস্থিত থাকার জন্য আবেদন করেছিলেন, কিন্তু কারও আবেদন মঞ্জুর হয়নি।
আমজাদ হোসেন বলেন, “আমি যত দূর জানি, বাংলাদেশি সাংবাদিকদের অনুমতির আবেদন খারিজ করা হয়েছে। এ বছর ১৩০ থেকে ১৫০ জন সাংবাদিক আবেদন করেছিলেন। কেউ অনুমতি পাননি।”
বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের দাবি, কয়েকজন সাংবাদিককে প্রথমে অনুমতি দেওয়া হলেও পরে তা বাতিল করা হয়। মীর ফরিদ নামে এক সাংবাদিক জানান, তিনি প্রথমে আইসিসির কাছ থেকে অনুমোদন সংক্রান্ত ইমেল পান।
মীর ফরিদ বলেন, “আইসিসি গত ২০ জানুয়ারি ইমেল মারফত আমাকে অনুমতি দিয়েছিল। সেখানে ভিসা সংক্রান্ত অনুমতিও ছিল। কিন্তু ২৬ জানুয়ারি আরও একটি ইমেল করে সেই অনুমতি বাতিল করা হয়েছে।”
সাধারণত আইসিসির পূর্ণ সদস্য ও সহযোগী সদস্য দেশের সাংবাদিকেরা, তাঁদের দেশ প্রতিযোগিতায় অংশ না নিলেও, বিশ্বকাপ বা অন্যান্য আইসিসি টুর্নামেন্ট কভার করার অনুমতি পেয়ে থাকেন— এমনটাই দাবি বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের। ফুটবল বিশ্বকাপের ক্ষেত্রেও ফিফা একই নীতি অনুসরণ করে বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। তবে বাংলাদেশের সাংবাদিকদের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ।
১৯৯৯ সাল থেকে বাংলাদেশ নিয়মিত আইসিসি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তবে তারও আগে থেকে দেশের ক্রীড়া সাংবাদিকেরা বিশ্বকাপ কভার করে আসছেন। ১৯৯৬ সালের বিশ্বকাপ থেকে প্রতিটি আইসিসি প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফুর রহমান বাবু। এ বার তিনিও অনুমতি পাননি।
আরিফুর রহমান বলেন,
“যদি দল না-ও খেলে, তা হলেও আইসিসির পূর্ণ সদস্য ও সহযোগী সদস্য দেশের সাংবাদিকদের অনুমতি দেওয়া হয়। কেন আমাদের অনুমতি দেওয়া হল না, সেটাই বুঝতে পারছি না। আমি অবাক হচ্ছি। এই সিদ্ধান্তের প্রতিবাদ করছি।”
উল্লেখ্য, আরিফুর রহমান বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের সভাপতি। তিনি জানিয়েছেন, দেশের সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।
এই অভিযোগের বিষয়ে আইসিসির তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top