News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ‘বিকশিত ভারত’ গড়ার অঙ্গীকার আরও দৃঢ় করার আহ্বান
Image

প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ‘বিকশিত ভারত’ গড়ার অঙ্গীকার আরও দৃঢ় করার আহ্বান

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই দিনটি ভারতের সম্মান, গৌরব ও মর্যাদার প্রতীক এবং তা যেন প্রত্যেক নাগরিকের জীবনে নতুন শক্তি ও উদ্দীপনা সঞ্চার করে।

সামাজিক মাধ্যম এক্স (X)-এ হিন্দিতে করা এক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন,
“প্রজাতন্ত্র দিবসের এই পবিত্র উপলক্ষে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। ভারতের সম্মান, গৌরব ও মর্যাদার প্রতীক এই দিনটি আমাদের জীবনে নতুন শক্তি ও নবউদ্যম সঞ্চার করুক। বিকশিত ভারত গড়ার আমাদের সম্মিলিত অঙ্গীকার আরও দৃঢ় হোক।”

প্রধানমন্ত্রী তাঁর পোস্টে একটি সংস্কৃত সুবাষিতও শেয়ার করেন, যেখানে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরা হয়েছে। অন্য একটি বার্তায় তিনি উল্লেখ করেন, প্রজাতন্ত্র দিবস আমাদের স্বাধীনতা, সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধের এক শক্তিশালী প্রতীক। এই দিন আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলার এবং জাতি গঠনে দৃঢ় সংকল্প নেওয়ার নতুন প্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, যে দেশ পরাধীন বা অন্যের অধীনস্থ, সে দেশ কখনও অগ্রগতি করতে পারে না। তাই দেশের উন্নতির জন্য স্বাধীনতা ও ঐক্যকে পথপ্রদর্শক নীতি হিসেবে গ্রহণ করা অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রীর এই বার্তায় দেশপ্রেম, সংবিধানের প্রতি শ্রদ্ধা এবং উন্নত ভারতের স্বপ্ন পূরণের আহ্বান বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top