News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় একই জঙ্গলে পরপর দুই মৃতদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক
Image

বিলোনিয়ায় একই জঙ্গলে পরপর দুই মৃতদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৪ জানুয়ারি: বিলোনিয়া থানাধীন চিত্তামারা বাগান টিলা এলাকায় শুক্রবার গভীর জঙ্গলের লেইকের জল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটে। রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে একই এলাকার লেইকের পাশ থেকে পুলিশ আরেকটি অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, প্রথম মৃতদেহ পুরুষ এবং দ্বিতীয় মৃতদেহ সম্ভবত মহিলা। পরিচয় এখনও জানা যায়নি। মৃতদেহ দুটির পরিচয় জানার পাশাপাশি মৃত্যুর কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু হয়েছে। ঘটনার তথ্য প্রমাণ সংগ্রহের জন্য বাগান টিলা এলাকা সিল করা হয়েছে।

খবর পেয়ে ফরেনসিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। পুলিশ ও টিএসআর বাহিনীও ঘটনার তদন্তে তৎপর। প্রথম মৃতদেহ উদ্ধারকালে স্থানীয়দের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর মৃতদেহটি মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

শুক্রবার ও শনিবার উদ্ধারকৃত মৃতদেহ দুটির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, একই স্থানে পরপর মৃতদেহ উদ্ধারের ঘটনা তাদের জন্য উদ্বেগজনক এবং দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করার দাবি করেছেন।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top