News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ক্লাব ও সামাজিক সংস্থাগুলিকে মানবসেবায় এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী
Image

ক্লাব ও সামাজিক সংস্থাগুলিকে মানবসেবায় এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ জানুয়ারি: ক্লাব ও সামাজিক সংস্থাগুলিকে আরও বেশি করে মানবসেবায় এগিয়ে আসতে হবে। পাশাপাশি কৃষ্টি ও সংস্কৃতির বিকাশ ও প্রসারে ক্লাব এবং সামাজিক সংস্থাগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সমাজকে সুন্দর করে গড়ে তুলতে ক্লাব ও সামাজিক সংস্থাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ নাগেরজলার মডার্ন ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবন, জিম, দিলীপ স্মৃতি পাঠাগার ও রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা এ কথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, স্বেচ্ছায় রক্তদানে রাজ্যে ক্লাব ও সামাজিক সংস্থাগুলির উল্লেখযোগ্য অবদান রয়েছে। রক্তদানের পাশাপাশি অঙ্গ দানেও ক্লাবগুলি এগিয়ে এলে সমাজ উপকৃত হবে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে ক্লাব সংস্কৃতির পরিবর্তন হয়েছে। যুব সমাজকে ক্লাব ও সামাজিক সংস্থাগুলিতে বেশি করে যুক্ত করতে হবে। তিনি বলেন, সমাজ সেবায় ক্লাব ও সমাজিক সংস্থাগুলি একটা বড় প্ল্যাটফর্ম। সুস্থ সমাজ ও নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে এই প্ল্যাটফর্ম উল্লখযোগ্য ভূমিকা নিতে সক্ষম। যুব সমাজ এই কাজে যত বেশি এগিয়ে আসবে ততই আমাদের সমাজ ও দেশ উপকৃত হবে। ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুসারে বিকশিত ভারত গড়ে তোলাও সম্ভব হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মডার্ন ক্লাবের উদ্যোগে স্বচ্ছ ওয়ার্ড হিসেবে আগরতলা পুর নিগমের ৩৩, ৩৯ ও ৪৬ নং ওয়ার্ড প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এদিন ক্লাবের নবনির্মিত ভবন ও পাঠাগার পরিদর্শন করেন এবং রক্তদাতাদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের দক্ষিণাঞ্চলের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, কর্পোরেটর সম্পা চৌধুরী, কর্পোরেটর অলক রায়, কর্পোরেটর প্রসেনজিৎ লোধ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মডার্ন ক্লাবের সভাপতি সজল চক্রবর্তী।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top