News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যার দেবী মা সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ মন্ত্রী কিশোর বর্মনের
Image

মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যার দেবী মা সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ মন্ত্রী কিশোর বর্মনের

আগরতলা, ২৩ জানুয়ারি: আজ পবিত্র সরস্বতী পূজা উপলক্ষে আগরতলা মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যার দেবী মা সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। এই শুভ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও আধিকারিকদের সঙ্গে মিলিত হয়ে তিনি পূজা ও অর্চনায় অংশগ্রহণ করেন।

রাজ্যে একাধিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও স্বশরীরে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে পূজা অর্চনা করা—এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিকাঠামো, একাডেমিক মান ও সার্বিক উন্নয়নের প্রতি মাননীয় মন্ত্রীর গভীর আন্তরিকতারই প্রতিফলন।

এই উপলক্ষে মাননীয় মন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, জ্ঞানই জাতি গঠনের মূল ভিত্তি। বর্তমান রাজ্য সরকার উচ্চ শিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ তৈরিতে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়কে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

পূজা শেষে মাননীয় মন্ত্রী ছাত্রছাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে মতবিনিময় করেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top