News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কের চৌমুহনী এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুর নিগমের কড়া পদক্ষেপ
Image

কের চৌমুহনী এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুর নিগমের কড়া পদক্ষেপ

আগরতলা, ২২ জানুয়ারি: কের চৌমুহনী এলাকায় বেআইনিভাবে দখলকৃত জমিতে পাকা বাড়ি নির্মাণকে ঘিরে কড়া পদক্ষেপ নিল পুর নিগম। পুর নিগমের টাস্ক ফোর্স আগেই সংশ্লিষ্ট নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় বৃহস্পতিবার পুর নিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নির্মাণ সামগ্রী জব্দ করে নিয়ে আসে।

পুর নিগম সূত্রে জানা গেছে, বেআইনি দখলকৃত জায়গায় কোনও অনুমতি ছাড়াই পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই টাস্ক ফোর্স নির্মাণ বন্ধের নির্দেশ জারি করে। কিন্তু সেই নির্দেশ অমান্য হওয়ায় পুর নিগম কর্তৃপক্ষ কঠোর অবস্থান নেয়।

এদিন অভিযানে গিয়ে পুর নিগমের কর্মীরা নির্মাণস্থল থেকে ইট, বালি, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী তুলে নিয়ে আসে। পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও শহরের বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে জায়গা দখলকৃত ব্যক্তির দাবি, তিনি দীর্ঘ ৩০-৩২ বছর ধরে এই জায়গা দখল করে আছেন। প্রায় ৭০ বছর ধরে এই জায়গা একজনের পর একজন দখল করে ভোগ করছেন।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top