News Flash

  • Home
  • দেশ
  • কিশ্তওয়ারে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, টানা পাঁচ দিন ধরে চলছে সেনার অভিযান
Image

কিশ্তওয়ারে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, টানা পাঁচ দিন ধরে চলছে সেনার অভিযান

নয়া দিল্লি, ২২ জানুয়ারি : জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জড়াল ভারতীয় সেনা। কিশ্তওয়ারের সিংপোরা এলাকার পাহাড়ি জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে গত রবিবার থেকে টানা অভিযান চালাচ্ছে সেনা। নিরাপত্তা বাহিনীর সন্দেহ, ওই জঙ্গলে দুই থেকে তিন জন জইশ-ই-মহম্মদ জঙ্গি আত্মগোপন করে রয়েছে।

গত রবিবার ভারতীয় সেনার হোয়াইট নাইট কোর এই অভিযান শুরু করে। অভিযান শুরুর দিনেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। সেই সময় সেনার জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেডও ছোড়ে জঙ্গিরা। বোমার স্প্লিন্টারের আঘাতে এক প্যারাট্রুপার শহিদ হন এবং আহত হন আরও সাত জন জওয়ান।

রবিবারের ওই ঘটনার পর কয়েক দিন জুড়ে নতুন করে কোনও সংঘর্ষের খবর না মিললেও বৃহস্পতিবার সকালে ফের গুলির লড়াই শুরু হয়। সেনা সূত্রে খবর, জঙ্গিরা এখনও ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলেই অনুমান।

যে এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে আছে, তা ঘন জঙ্গলে ঢাকা এবং পাহাড়ের ঢাল অত্যন্ত খাড়া। রাতের অন্ধকারে দৃশ্যমানতা কমে যাওয়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে রবিবার গভীর রাতে অভিযান সাময়িকভাবে স্থগিত রাখতে হয়। সোমবার সকালে ফের অভিযান শুরু হলেও সরাসরি জঙ্গিদের সন্ধান মেলেনি। তবে সেনা জওয়ানরা জঙ্গিদের একটি গোপন ডেরার হদিস পান।

সেই বাঙ্কার থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ প্যাকেট ম্যাগি, প্রচুর কাঁচা সবজি, চাল, রান্নার বিভিন্ন সরঞ্জাম এবং শুকনো কাঠ। সেনা সূত্রে দাবি, উদ্ধার হওয়া রসদের পরিমাণ দেখে বোঝা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই ওই ডেরায় জঙ্গিরা লুকিয়ে ছিল এবং কয়েক মাসের খাবার মজুত করে রাখা হয়েছিল।

নিরাপত্তা বাহিনীর মতে, স্থানীয়দের কোনও না কোনও সহযোগিতা ছাড়া এত দুর্গম এলাকায় বাঙ্কার তৈরি করা এবং এত বিপুল পরিমাণ খাবার মজুত রাখা সম্ভব নয়। পিটিআই সূত্রে খবর, সোমবার বাঙ্কারের হদিস পাওয়ার পর কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে।

এখনও গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও নিরাপত্তা বাহিনী।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top