News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দিল্লিতে বিজেপির নবনির্বাচিত জাতীয় সভাপতিকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
Image

দিল্লিতে বিজেপির নবনির্বাচিত জাতীয় সভাপতিকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ জানুয়ারি: নয়াদিল্লিতে বিজেপির পার্টি হেডকোয়ার্টারে গিয়ে দলের নবনির্বাচিত জাতীয় সভাপতি  নীতিন নবীনকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির নবনির্বাচিত জাতীয় সভাপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানাতে পেরে তিনি গর্বিত। তাঁর মতে,  নীতিন নবীনের দূরদর্শী ও প্রেরণাদায়ক নেতৃত্ব দলের সংগঠনকে নতুন দিশা দেখাবে এবং কর্মী-সমর্থকদের মধ্যে গর্ব ও আশার সঞ্চার করবে।

মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, বিজেপির মহান আদর্শ ও সংগঠনকে আগামী দিনে আরও উচ্চতায় পৌঁছে দিতে নীতিন নবীনের নেতৃত্বে দল সফল হবে—এই প্রত্যাশাই তিনি ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ দায়িত্ব পালনে অশেষ সাফল্য কামনা করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top