News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টিপিটিএলের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন
Image

টিপিটিএলের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন

আগরতলা, ১৮ জানুয়ারি:
আগামীকাল ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড (টিপিটিএল)-এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে দপ্তরের মহিলাকর্মচারী ও অভয়নগর প্লেসেন্টার মহিলা টিমের পাশাপাশি পুরুষ বিভাগে টিপিটিএল এবং ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল)-এর কর্মচারীরা অংশ নেবেন।

ইন্দ্রনগর আইটিআই মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রীতি ম্যাচের মাধ্যমে কর্মীদের মধ্যে সৌহার্দ্য ও দলগত ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্য নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টিপিটিএল-এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা, এজিএম নিরুপম গুহ-সহ বিভিন্ন দপ্তরের মহিলা ও পুরুষ খেলোয়াড়রা। আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top