News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাঁপানিয়া মেলা প্রাঙ্গণ থেকে স্কুটি চুরির ঘটনায় গ্রেপ্তার এক, উদ্ধার চুরি যাওয়া যানবাহন
Image

হাঁপানিয়া মেলা প্রাঙ্গণ থেকে স্কুটি চুরির ঘটনায় গ্রেপ্তার এক, উদ্ধার চুরি যাওয়া যানবাহন

আগরতলা, ১৮ জানুয়ারি: হাঁপানিয়া মেলা প্রাঙ্গণের সামনে থেকে সুকান্ত পাল নামে এক ব্যক্তির স্কুটি চুরি যাওয়ার ঘটনায় আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আমতলী থানার পুলিশ।

পুলিশি সূত্রে জানা গেছে, তদন্তের অংশ হিসেবে আমতলী থানার অন্তর্গত অশ্বিনী মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার বাসিন্দা কমল দেবের বাড়ি থেকে চুরি যাওয়া স্কুটিটি উদ্ধার করা হয়। পাশাপাশি তার বাড়ি থেকে আরো একটি বাইকও উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় অভিযুক্ত কমল দেবকে আটক করে আমতলী থানায় নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে তাকে গ্রেফতার করে আদালতে পেশ করা হলে আদালত অভিযুক্তকে পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যানবাহনগুলি চুরি সংক্রান্ত বিভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত কিনা, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top