News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মেয়রের জন্মদিন উপলক্ষে ১৪ নং ওয়ার্ডে একাধিক সমাজমুখী কর্মসূচি
Image

মেয়রের জন্মদিন উপলক্ষে ১৪ নং ওয়ার্ডে একাধিক সমাজমুখী কর্মসূচি

আগরতলা, ১৮ জানুয়ারি:
আগরতলা পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবের উদ্যোগে মেয়র দীপক মজুমদারের জন্মদিন উপলক্ষে একাধিক সমাজমুখী কর্মসূচির আয়োজন করা হয়।

এই উপলক্ষে ওয়ার্ড এলাকায় স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি ৭০ ঊর্ধ্বে বয়স্ক নাগরিকদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়, যেখানে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, ডাক্তারি পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এছাড়াও বিকেল বেলায় শিশুদের অংশগ্রহণে তিনটি বিভাগে একটি আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এদিন, মেয়রের জন্মদিন উপলক্ষে আগরতলার বটতলা কালী মন্দিরে বিশেষ পূজা অর্চনা করেন মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Releated Posts

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

উত্তর-পূর্বে শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ার আহ্বান, এনইপি ২০২০ বাস্তবায়নে জোর কিশোর বর্মণের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top