News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়লো ৭টি দোকান, তদন্তের দাবি সিপিআই(এম)-র
Image

রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়লো ৭টি দোকান, তদন্তের দাবি সিপিআই(এম)-র

আগরতলা, ১৭ জানুয়ারি : গতকাল গভীর রাতে উদয়পুরের গর্জি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে বাজারের সাতটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। মুহূর্তের মধ্যে লেলিহান শিখায় পুড়ে যায় ব্যবসায়ীদের দীর্ঘদিনের সঞ্চিত মালপত্র, ফলে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে, খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য ও উদয়পুর মহকুমা সম্পাদক দিলীপ দত্ত। তাঁর সঙ্গে ছিলেন মহকুমা কমিটির এক প্রতিনিধিদল। তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনের কাছে দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।

সিপিআই(এম) নেতারা একই সঙ্গে অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান করার দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা। স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিপূরণের পাশাপাশি দ্রুত পুনর্বাসনের প্রতিশ্রুতি প্রত্যাশা করছেন।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top