News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুর নিগমের প্রধান দায়িত্ব হল নাগরিকদের উন্নত ও স্বচ্ছ পরিষেবা প্রদান করা: সাংসদ রাজীব
Image

পুর নিগমের প্রধান দায়িত্ব হল নাগরিকদের উন্নত ও স্বচ্ছ পরিষেবা প্রদান করা: সাংসদ রাজীব

আগরতলা, ১৬ জানুয়ারি: আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের অন্তর্গত ৩১ নং ওয়ার্ডে নতুন অফিস গৃহ নির্মাণের লক্ষ্যে আজ ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীব ভট্টাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে পুর নিগমের অন্যান্য জনপ্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, পুর নিগমের প্রধান দায়িত্ব হল নাগরিকদের উন্নত ও স্বচ্ছ পরিষেবা প্রদান করা। তাঁর অভিযোগ, কমিউনিস্ট শাসনামলে পুর নিগম মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা দেখায়নি এবং তখন নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হতো। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুর নিগম মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, নতুন এই অফিস গৃহ নির্মাণের মাধ্যমে পরিষেবা প্রদানের পরিকাঠামো আরও মজবুত হবে এবং কর্মীদের মধ্যে দায়িত্ববোধ ও কাজের মানসিকতা বৃদ্ধি পাবে। এর ফলে সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকরাও সরাসরি উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Releated Posts

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে বৈঠকে ত্রিপুরার পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক দাবি তুললেন সাংসদ বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২৩ জুলাই: ত্রিপুরার পর্যটন অবকাঠামোর উন্নয়ন, ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক পর্যটনের প্রসারে একাধিক গুরুত্বপূর্ণ…

ByByReshmi Debnath Jul 23, 2026

নীট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস : সুশান্ত

আগরতলা, ২৩ জুলাই: নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি, এই…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

ধলাই জেলার উন্নয়নের রূপরেখা নির্ধারণে প্রথম প্রশাসনিক বৈঠকে অভিভাবক মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৩ জুলাই: ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করলেন রাজ্যের কৃষি…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

প্রশ্নপত্র ফাঁসের মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুলাই: প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্র সরকারের ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 23, 2026
Scroll to Top