News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রে ২৯ পুরসভা নির্বাচনের ভোটগণনা শুরু, প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতি
Image

মহারাষ্ট্রে ২৯ পুরসভা নির্বাচনের ভোটগণনা শুরু, প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতি

মুম্বই, ১৬ জানুয়ারি : মহারাষ্ট্রের ২৯টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনের ভোটগণনা শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে। প্রাথমিক ট্রেন্ডে বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতি ২,৮৬৯টি আসনের মধ্যে অন্তত ২৫০টির বেশি আসনে এগিয়ে রয়েছে বলে একাধিক টিভি চ্যানেল সূত্রে জানা গেছে। তবে মুম্বইয়ের বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) নির্বাচনে বিজেপি ও উদ্ধব ঠাকরের শিবসেনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
রাজ্যের ৮৯৩টি ওয়ার্ডের অধীনে থাকা মোট ২,৮৬৯টি আসনে ১৫ জানুয়ারি ভোটগ্রহণ হয়। আজই সব পুরসভার ফল ঘোষণা করা হবে।
এই নির্বাচনে নজর কাড়ছে মুম্বই, পুনে, থানে, পিম্প্রি-চিঞ্চওয়াড, কল্যাণ-ডোম্বিভলি, মীরা-ভায়ান্দর, উলহাসনগর ও নবি মুম্বই-সহ একাধিক গুরুত্বপূর্ণ পুরসভা।
এবারের পুরসভা নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিক জোটের বড় রদবদলের কারণে। দীর্ঘদিনের মিত্রদের বিচ্ছেদ ও প্রতিদ্বন্দ্বীদের জোট বাঁধা এই নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করেছে। গত জুনে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ মিটিয়ে উদ্ধব ও রাজ ঠাকরে একজোট হয়ে পুরসভা নির্বাচনে লড়াইয়ে নেমেছেন। অন্যদিকে, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও শরদ পাওয়ারের এনসিপি (এসপি) গোষ্ঠীর বিরুদ্ধে পুনে ও পিম্প্রি-চিঞ্চওয়াডে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের নির্বাচনে অংশ নেওয়া ২৯টি পুরসভার মধ্যে রয়েছে—মুম্বই (বিএমসি), ছত্রপতি সম্ভাজিনগর, নবি মুম্বই, ভাসাই-বিরার, কল্যাণ-ডোম্বিভলি, কোলাপুর, নাগপুর, সোলাপুর, অমরাবতী, আকোলা, নাসিক, পিম্প্রি-চিঞ্চওয়াড, পুনে, উলহাসনগর, থানে, চন্দ্রপুর, পারভানি, মীরা-ভায়ান্দর, নান্দেদ-ওয়াঘালা, পানভেল, ভিওয়ান্ডি-নিজামপুর, লাতুর, মালেগাঁও, সাংলি-মিরাজ-কুপওয়াড, জলগাঁও, আহিল্যানগর, ধুলে, জলনা ও ইচলকরঞ্জি।
বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলে। চূড়ান্ত ভোটের হার এখনও প্রকাশ না হলেও রাজ্য নির্বাচন কমিশনার দীনেশ ওয়াঘমারে জানান, মোট ভোটার উপস্থিতি ৪৬ থেকে ৫০ শতাংশের মধ্যে ছিল। বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত কোলাপুরে সর্বোচ্চ ৫০.৮৫ শতাংশ ভোট পড়ে। বিএমসিতে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৪১ শতাংশ।
ভোটগ্রহণের দিন ‘ইরেজেবল কালি’ ব্যবহারের অভিযোগও সামনে আসে। অভিযোগ, স্যানিটাইজার ব্যবহার করলে আঙুলের কালি উঠে যাচ্ছে। এ প্রসঙ্গে উদ্ধব ঠাকরে বলেন, “সম্ভবত এই প্রথম এত অভিযোগ আসছে যে কালি সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। নির্বাচন কমিশন ও শাসক দলের মধ্যে যোগসাজশ রয়েছে।”
বেশ কয়েকটি এক্সিট পোলের পূর্বাভাসে বিএমসি-সহ অধিকাংশ পুরসভায় বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতির এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার মতে, বিজেপি–শিবসেনা জোট পেতে পারে ১৩১–১৫১টি আসন, শিবসেনা (ইউবিটি)–এমএনএস–এনসিপি (এসপি) জোট ৫৮–৬৮টি, কংগ্রেস–ভিবিএ–আরএসপি জোট ১২–১৬টি এবং অন্যান্যরা ৬–১২টি আসন। জেভিসি-র পূর্বাভাসেও বিজেপি-নেতৃত্বাধীন জোটকে অন্তত ১৩৮টি আসনে জয়ী দেখানো হয়েছে।
ভোটগণনার সঙ্গে সঙ্গে আজই স্পষ্ট হবে, মহারাষ্ট্রের শহুরে রাজনীতির মসনদ কার দখলে যাচ্ছে।

Releated Posts

নিট কাণ্ডে ন্যায়ের দাবিতে গান্ধী স্মৃতিতে রাহুল, বিরোধীদের প্রতীকী প্রতিবাদ

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে বিরোধীদের প্রতিবাদ আরও তীব্র হল রাজধানীতে। বৃহস্পতিবার কংগ্রেস…

ByBySandeep Biswas Jul 23, 2026

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে বিহারের দরভাঙ্গা ও বেগুসরাইয়ে ছাত্র বিক্ষোভে উত্তেজনা, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস পুলিশের

পাটনা, ২৩ জুলাই (আইএএনএস) : নিট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিহারের বিভিন্ন জেলায় ছাত্রদের…

ByBySandeep Biswas Jul 23, 2026

সিজেপি-র ছাত্র আন্দোলন ‘দুর্বল’ করতে রাহুলের সমান্তরাল কর্মসূচি, কংগ্রেসকে নিশানা আপের সৌরভ ভরদ্বাজ

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): রাজধানীতে সিজেপি (ককরোচ জনতা পার্টি)-র নেতৃত্বে চলা ছাত্র আন্দোলন ঘিরে আম আদমি পার্টি (আপ)…

ByByNews Desk Jul 23, 2026

আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা ও অবাধ ইন্দো-প্যাসিফিকের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত জয়শঙ্করের

ম্যানিলা, ২৩ জুলাই (আইএএনএস): আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং একটি অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top