News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক–কর্মচারী নিয়োগ ও স্থির বেতন নীতিকে অসাংবিধানিক আখ্যা, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের দাবিতে প্রদেশ কংগ্রেস
Image

শিক্ষক–কর্মচারী নিয়োগ ও স্থির বেতন নীতিকে অসাংবিধানিক আখ্যা, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের দাবিতে প্রদেশ কংগ্রেস

আগরতলা, ১৫ জানুয়ারি: শিক্ষক–কর্মচারীদের নিয়োগ ও বেতন সংক্রান্ত বিষয়ে রাজ্যের প্রাক্তন ও বর্তমান সরকারের সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল প্রদেশ কংগ্রেস। আজ এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী দাবি করেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্যের শিক্ষক ও কর্মচারীদের স্থায়ী বেতন ও চাকরির অধিকার নিশ্চিত না করে সরকার ইচ্ছাকৃতভাবে বিষয়টি দীর্ঘসূত্রিতায় ফেলে রেখেছে।

সংবাদিক সম্মেলনে উল্লেখ করা হয়, গত ৮ জানুয়ারি রাজ্যের মাননীয় উচ্চ আদালত পূর্বতন সরকার ও বর্তমান সরকারের আমলে শিক্ষক–কর্মচারী নিয়োগ সংক্রান্ত যে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। কংগ্রেসের অভিযোগ, ২০০১ ও ২০০৪ সালে তৎকালীন সরকারের গৃহীত নীতির ফলে স্থির বেতন ও পাঁচ বছর মেয়াদি চাকরির যে ব্যবস্থা চালু হয়েছিল, তা সম্পূর্ণভাবে অসাংবিধানিক ও শ্রমিক–স্বার্থবিরোধী।

তিনি আরো বলেন, যেসব শিক্ষক ও কর্মচারী দীর্ঘদিন ধরে স্থির বেতনে কাজ করছেন, তাঁদের নিয়মিত বেতনক্রম, বকেয়া ডিএ এবং অন্যান্য আর্থিক সুযোগ–সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই সকল কর্মীদের অধিকার সুরক্ষিত করা সরকারের দায়িত্ব ছিল।

প্রদেশ কংগ্রেস আরও দাবি করেছে, স্থায়ী নিয়োগ না করে চুক্তিভিত্তিক ও স্থির বেতনের মাধ্যমে চাকরি প্রদান করার ফলে রাজ্যের শিক্ষাব্যবস্থা ও প্রশাসনিক পরিকাঠামো দুর্বল হয়েছে। একই সঙ্গে যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের ভূমিকারও সমালোচনা করা হয়। কংগ্রেসের বক্তব্য, কেন্দ্রের অনুমোদনের অজুহাতে রাজ্য সরকার নতুন পদ সৃষ্টি ও স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করেনি। অথচ অতীতে একই সরকার কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহার করে অন্যান্য খাতে ব্যয় করতে পিছপা হয়নি।
প্রদেশ কংগ্রেস অবিলম্বে শিক্ষক ও কর্মচারীদের স্থায়ী নিয়োগ, পূর্ণ বেতনক্রম চালু, বকেয়া ডিএ প্রদান এবং সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে কার্যকর করার দাবি জানিয়েছে। পাশাপাশি, এই দাবিগুলি মানা না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথেও নামার ইঙ্গিত দেওয়া হয়েছে।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top