News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ‘রাষ্ট্রবাদী’ নেতাদের দৌলতে মেলাঘর–কাঁকড়াবন রুটের অটো চলাচল মুখ থুবড়ে পড়ার আশঙ্কা
Image

‘রাষ্ট্রবাদী’ নেতাদের দৌলতে মেলাঘর–কাঁকড়াবন রুটের অটো চলাচল মুখ থুবড়ে পড়ার আশঙ্কা

আগরতলা, ১৩ জানুয়ারি : মেলাঘর–কাঁকড়াবন রুটে অটো চলাচল নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। অভিযোগ, বৈধ পারমিট থাকা সত্ত্বেও মেলাঘরের অটো রিকশাগুলিকে কাঁকড়াবন বিএমএস শাখা সড়কে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মেলাঘর বিএমএস শাখা ও অটো চালকরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গোমতী জেলার কাঁকড়াবন বিএমএস শাখার বিরুদ্ধে চরম অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। মেলাঘরের যেসব অটো চালকদের বৈধ পারমিট রয়েছে।মেলাঘর টু কাঁকড়াবন ভায়া তৈবান্দাল সেই পারমিট অনুযায়ী তারা যাত্রী নিয়ে কাঁকড়াবন পর্যন্ত গেলেও, ফেরার সময় কাঁকড়াবন বিএমএস শাখা তাদের কোনও নাম্বার বা অনুমতি দিচ্ছে না। ফলে ওই সড়কে অটো চালাতে বাধার মুখে পড়ছেন চালকরা।

অটো চালকদের দাবি, বৈধ পারমিট থাকা সত্ত্বেও কাঁকড়াবন বিএমএস শাখার এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি ও অন্যায়। বিষয়টি নিয়ে একাধিকবার মেলাঘর বিএমএস-এর পক্ষ থেকে কাঁকড়াবন বিএমএস শাখাকে অবগত করা হলেও তারা কোনওভাবেই তা মানতে রাজি নয় বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মেলাঘর বিএমএস-এর পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। তাদের দাবি, অবিলম্বে কাঁকড়াবন বিএমএস শাখার এই অনৈতিক কার্যকলাপ বন্ধ করে মেলাঘর–কাঁকড়াবন রুটে স্বাভাবিক অটো চলাচল নিশ্চিত করা হোক।

এদিন মেলাঘর বিএমএস অফিসে আয়োজিত এক বৈঠকে পুরো বিষয়টি তুলে ধরেন মেলাঘর বিএমএস সভাপতি বিপ্লব মজুমদার, মেলাঘর বিএমএস-এর বাস ও জিপ গাড়ির সেক্রেটারি বাবুল মিয়া এবং সিপাহীজলা ত্রিপুরা অটো রিকশা মজদুর সংঘের মেলাঘর সেক্রেটারি সুদীপ দাস। সকলের একটাই দাবি, কাঁকড়াবন বিএমএস শাখার এই অনৈতিক কার্যকলাপ বন্ধ করে অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

এদিকে, এই সমস্যা দ্রুত সমাধান না হলে মেলাঘর–কাঁকড়াবন রুটে অটো পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন চালকরা, যার প্রভাব পড়বে সাধারণ যাত্রীদের ওপরও।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার আশ্বাস পেয়ে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অতীতে রাজ্যে যা অসম্ভব ছিল বর্তমানে তা সম্ভব হচ্ছে। চিকিৎসা…

ByByReshmi Debnath Sep 23, 2026

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026
Scroll to Top