News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শহরের বুকে ফের মানব কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

শহরের বুকে ফের মানব কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য

আগরতলা, ১১ জানুয়ারি: শহরের বুকে ফের মানব কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো আগরতলায়। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বনকুমারী নাথপাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে পূর্ব আগরতলা থানার পুলিশ ও ফরেনসিক টিম।

ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ পূর্ব আগরতলা থানায় খবর আসে যে বনকুমারী নাথপাড়া সংলগ্ন একটি জঙ্গল এলাকায় একটি মানব কঙ্কাল পড়ে রয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মানব কঙ্কাল উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কঙ্কালটি সম্ভবত কোনও পুরুষ ব্যক্তির। তবে এখনও পর্যন্ত কঙ্কালটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বেশ কিছুদিন ধরে মৃতদেহটি এই এলাকায় পড়ে রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। কেননা মৃতদেহটি পচে গলে প্রায় কঙ্কালসারে পরিণত হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। কঙ্কালটি পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ একটি নির্দিষ্ট মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি এলাকায় সাম্প্রতিক সময়ে কোনও ব্যক্তি নিখোঁজ রয়েছেন কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে বৈঠকে ত্রিপুরার পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক দাবি তুললেন সাংসদ বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২৩ জুলাই: ত্রিপুরার পর্যটন অবকাঠামোর উন্নয়ন, ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক পর্যটনের প্রসারে একাধিক গুরুত্বপূর্ণ…

ByByReshmi Debnath Jul 23, 2026

নীট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস : সুশান্ত

আগরতলা, ২৩ জুলাই: নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি, এই…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

ধলাই জেলার উন্নয়নের রূপরেখা নির্ধারণে প্রথম প্রশাসনিক বৈঠকে অভিভাবক মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৩ জুলাই: ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করলেন রাজ্যের কৃষি…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

প্রশ্নপত্র ফাঁসের মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুলাই: প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্র সরকারের ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 23, 2026
Scroll to Top