News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে গাছ কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, গাছ ভেঙে পড়ে যুবকের মৃত্যু
Image

উদয়পুরে গাছ কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, গাছ ভেঙে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ জানুয়ারি: মঙ্গলবার উদয়পুরের গর্জি এলাকায় গাছ কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দেবাশীষ জমাতিয়া (৩৮) নামে এক ব্যক্তির। প্রত্যক্ষদর্শীদের মতে, গাছ কাটার সময় আচমকাই গাছের একটি অংশ ভেঙে পড়ে তার মাথায় লাগে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে দেবাশীষ জমাতিয়াকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা গোমতী জেলা হাসপাতালে পৌঁছান। প্রিয়জনের মৃত্যুসংবাদে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মৃতদেহটি বর্তমানে গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top