News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিএসএফের গাড়িতে হামলার ঘটনায় তৃতীয় অভিযুক্ত গ্রেপ্তার, অভিযান অব্যাহত
Image

বিএসএফের গাড়িতে হামলার ঘটনায় তৃতীয় অভিযুক্ত গ্রেপ্তার, অভিযান অব্যাহত

আগরতলা, ৬ জানুয়ারি: গত নভেম্বর মাসে বিশালগড়ে বিএসএফের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মামলায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ গ্রেপ্তারের মাধ্যমে মামলায় তৃতীয় অভিযুক্তকে জালে তুলল বিশালগড় থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত অভিযুক্তের নাম রিয়াজ মিয়া। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গানগর এলাকার হাসান হোসেন পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলায় রবিউল হোসেন-সহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ আরও জানিয়েছে, এই হামলার ঘটনায় মোট পাঁচজন অভিযুক্তের বিরুদ্ধে বিএসএফের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল। তাদের মধ্যে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাকি দুই অভিযুক্তের খোঁজে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে এবং খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে বলে আশাবাদী তদন্তকারীরা।

এদিকে, ধৃত অভিযুক্ত রিয়াজ মিয়াকে আজ পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Releated Posts

নীট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস : সুশান্ত

আগরতলা, ২৩ জুলাই: নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি, এই…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

ধলাই জেলার উন্নয়নের রূপরেখা নির্ধারণে প্রথম প্রশাসনিক বৈঠকে অভিভাবক মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৩ জুলাই: ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করলেন রাজ্যের কৃষি…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

প্রশ্নপত্র ফাঁসের মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুলাই: প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্র সরকারের ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

ত্রিপুরার সড়ক উন্নয়নে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে বিপ্লব দেব, জাতীয় মহাসড়ক সংস্কার ও রোপওয়ে প্রকল্পে জোর

নয়াদিল্লি, ২৩ জুলাই: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 23, 2026
Scroll to Top