News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের ক্ষমতায় আসার চার বছর পূর্তিতে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ৩৪ নম্বর ওয়ার্ডে
Image

পুর নিগমের ক্ষমতায় আসার চার বছর পূর্তিতে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ৩৪ নম্বর ওয়ার্ডে

আগরতলা, ৬ জানুয়ারি: ২০২৬ সালের পুরনিগম নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই জনঅসন্তোষের বহিঃপ্রকাশ স্পষ্ট হয়ে উঠছে। একদিকে যখন বর্তমান ক্ষমতাসীনরা আগরতলা পুর নিগম দখলের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করছেন, অন্যদিকে তখনই পুর পরিষেবার মান নিয়ে নাগরিকদের ক্ষোভ ক্রমশ বাড়ছে।

আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরীর ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন এলাকার দুইজন প্রবীণ নাগরিক। তাঁদের অভিযোগ, কর্পোরেটরের বাড়ির সামনেই দীর্ঘদিন ধরে আবর্জনার স্তুপ জমে থাকলেও তা পরিষ্কারের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না।

অন্য এক প্রবীণ নাগরিক ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারপক্ষের সঙ্গে যুক্ত থাকার পরেও তাঁর স্বামীর প্রাপ্য ভাতা আজও মেলেনি। প্রশাসনিক গাফিলতি ও জনপ্রতিনিধির নিষ্ক্রিয়তার কারণেই সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তাঁরা।

এই ঘটনাকে কেন্দ্র করে আসন্ন পৌরনিগম নির্বাচনকে সামনে রেখে আগরতলা শহরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। নাগরিক পরিষেবা ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top