News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত বিশ্ববন্ধু সেনের বাসভবনে উপস্থিত হয়ে শ্রদ্ধার্ঘ্য প্রদান করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য
Image

প্রয়াত বিশ্ববন্ধু সেনের বাসভবনে উপস্থিত হয়ে শ্রদ্ধার্ঘ্য প্রদান করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ৬ জানুয়ারি: আজ ধর্মনগরে প্রয়াত বিশ্ববন্ধু সেনের বাসভবনে গিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিন শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্য।

সাংসদ রাজীব ভট্টাচার্য্য বলেন, বিশ্ববন্ধু সেন-এর প্রয়াণ রাজ্যের রাজনৈতিক ও সামাজিক জীবনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। তাঁর মৃত্যুতে রাজ্য এক নিবেদিতপ্রাণ জননেতাকে হারাল, যার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, ধর্মনগর শহর ছিল বিশ্ববন্ধু সেনের অত্যন্ত প্রিয়। শহরের সার্বিক উন্নয়ন ও সৌন্দর্যায়নের লক্ষ্যে তিনি আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তাঁর প্রচেষ্টার ফলেই ধর্মনগর আজ নতুন রূপে গড়ে উঠেছে বলে দাবি করেন সাংসদ। প্রয়াত নেতার আদর্শ, কর্মনিষ্ঠা ও মানুষের প্রতি ভালোবাসা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তিনি জানান। তাঁর অকাল প্রয়াণে গোটা ধর্মনগর শহর শোকাহত ও শোকস্তব্ধ।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top