News Flash

  • Home
  • খেলা
  • কলকাতা পুরসভা: এসআইআর শুনানিতে ডাক ক্রিকেটার মহম্মদ সামিকে, হাজিরা দিতে পারবেন না
Image

কলকাতা পুরসভা: এসআইআর শুনানিতে ডাক ক্রিকেটার মহম্মদ সামিকে, হাজিরা দিতে পারবেন না

কলকাতা, ৬ জানুয়ারি: কলকাতা পুরসভার ৯৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েছেন, ক্রিকেট তারকা মহম্মদ সামিকে এসআইআর শুনানিতে হাজিরা দিতে ডাকা হয়েছে। তবে, সামির পরিবার সূত্রে জানা গেছে যে তিনি বর্তমানে রাজকোটে বিজয় হাজারে ট্রফি খেলতে থাকায় শুনানিতে উপস্থিত থাকতে পারবেন না।

এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা বিতর্ক। মৌসুমী দাস বলেন, “এটা দুঃখজনক যে, ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকাকে এই শুনানিতে ডাকতে হয়েছে। দেবকেও এই শুনানিতে ডাকা হয়েছে, যা অত্যন্ত অস্বস্তিকর।”

সুত্রের খবর অনুযায়ী, সামিকে ডাকা হয়েছে কারণ তার এসআইআর ফর্মের নিচের অংশ, যেখানে ২০০২ সালের লিঙ্ক সংক্রান্ত তথ্য দেওয়ার কথা ছিল, তা ফিল-আপ করা হয়নি। এই কারণেই তাকে শুনানিতে ডাকা হয়েছে।

এদিকে, দেবের ক্ষেত্রেও একই অভিযোগ উঠেছে। তার এলাকার কাউন্সিলর জানিয়েছেন, দেব ও তার পরিবারের আরও ৩ সদস্যকে একই কারণে এসআইআর শুনানিতে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। দেবের আবাসনে এই নোটিস পাঠানো হয়েছে এবং শোনা যাচ্ছে, ওই আবাসনের অনেক বাসিন্দাই এই কারণেই শুনানিতে ডাক পেয়েছেন।

দেব এবং সামির মতো জনপ্রিয় ব্যক্তিত্বদের বিরুদ্ধে এসআইআর শুনানির এই ধরনের ঘটনা স্থানীয় রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে। তবে, সংশ্লিষ্ট বিএলও ও শাসকদলের নেতারা এ বিষয়ে উদ্যোগী হয়েছেন এবং শুনানিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ক্রিকেটার মহম্মদ সামি বর্তমানে ৮ জানুয়ারি পর্যন্ত রাজকোটে থাকবেন এবং পরবর্তী রাউন্ডে বাংলার প্রতিনিধিত্ব করতে ব্যস্ত থাকবেন। 9-11 জানুয়ারি পর্যন্ত তাঁকে এসআইআর শুনানিতে হাজিরা দেওয়ার সুযোগ থাকতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের একটি সূত্র।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top