News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের বিশালগড়ে চুরি, গাড়ি মেরামতির দোকান থেকে উধাও একাধিক ব্যাটারি, আটক এক
Image

ফের বিশালগড়ে চুরি, গাড়ি মেরামতির দোকান থেকে উধাও একাধিক ব্যাটারি, আটক এক

আগরতলা, ৬ জানুয়ারি: বিশালগড়ে ফের চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বিশালগড় বাইপাস সংলগ্ন একটি গাড়ি মেরামতির দোকানে চুরির অভিযোগ সামনে এসেছে।

দোকান মালিক প্রসেনজিৎ দাস জানান, গতকাল তিনি দোকান খোলেননি। আজ সকালে দোকানে এসে দেখেন প্রায় ১২টি ব্যাটারি উধাও। বিষয়টি নজরে আসতেই তিনি দ্রুত বিশালগড় থানায় খবর দেন।

প্রসেনজিতের অভিযোগ, এলাকার অপর দোকানে কাজ করা সুমন দেবনাথ এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। তার দাবি, দু’দিন আগে সুমন দেবনাথ দোকানে এসে বারবার দোকানের ভেতরে সন্দেহজনকভাবে নজর দিচ্ছিল। কোনও অসৎ উদ্দেশ্য নিয়েই সে দোকানে এসেছিল বলে মনে করছেন দোকান মালিক।

খবর পেয়ে বিশালগড় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সন্দেহের ভিত্তিতে সুমন দেবনাথকে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে তার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, প্রায় প্রতিদিনই বিশালগড় এলাকায় চুরির ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বারবার চুরির ঘটনায় বিশালগড়ের রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top