News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় যুব উৎসবে অংশ নিতে যাওয়া ৬২ জন যুবাকে উজ্জয়ন্ত প্রসাদে সংবর্ধনা
Image

জাতীয় যুব উৎসবে অংশ নিতে যাওয়া ৬২ জন যুবাকে উজ্জয়ন্ত প্রসাদে সংবর্ধনা

আগরতলা, ৫ জানুয়ারি: আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই দিনটি সারা দেশে জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হয়। এ উপলক্ষে আগামী ৯ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত দিল্লির ভারত মণ্ডপমে জাতীয় যুব দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এই জাতীয় স্তরের অনুষ্ঠানে রাজ্যের মোট ৬২ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে। রাজ্যভিত্তিক যুব উৎসবের মাধ্যমে এই ৬২ জন ছাত্রছাত্রীকে জাতীয় যুব উৎসবের জন্য বাছাই করা হয়েছে।

সোমবার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগরতলার উজ্জয়ন্ত প্রসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল. ডার্লং, দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা।

অনুষ্ঠানে বক্তারা ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় বলেন, জাতীয় যুব দিবসের মঞ্চে রাজ্যের প্রতিনিধিত্ব করা তাদের জন্য গর্বের বিষয়। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবসমাজকে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top