News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অতিসত্বর ফলাফল প্রকাশ ও একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ
Image

অতিসত্বর ফলাফল প্রকাশ ও একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ

আগরতলা, ৫ জানুয়ারি: অতিসত্বর এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে শিক্ষাভবনের সামনে বিক্ষোভে সামিল হলেন শতাধিক চাকরিপ্রার্থী যুবক-যুবতী। আজ সকাল থেকে টিআরবিটি (ট্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড) দপ্তরের সামনে শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। বিক্ষোভকারীদের একটাই দাবি অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০২২ সালে টিআরবিটির অধীনে এসটিজিটি নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। ওই পরীক্ষায় কয়েক হাজার প্রার্থী অংশগ্রহণ করেন। কিন্তু প্রায় তিন বছর কেটে গেলেও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি। এমনকি নিয়োগ প্রক্রিয়া শুরুর বিষয়েও কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি বলে অভিযোগ।

বিক্ষোভে অংশ নেওয়া এক চাকরিপ্রার্থী বলেন, ২০২২ সাল থেকে আমরা অপেক্ষা করে আছি। বারবার শুধু আশ্বাসই দেওয়া হয়েছে, বাস্তবে কোনও অগ্রগতি নেই। আমাদের অনেকের বয়স দ্রুত সরকারি চাকরির ঊর্ধ্বসীমার দিকে এগিয়ে যাচ্ছে। ফলাফল প্রকাশ না হলে নিয়োগে অংশ নেওয়ার সুযোগই থাকবে না।

এদিন করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, দীর্ঘ কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী-সহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক দপ্তরে স্মারকলিপি দিলেও কোনও সদুত্তর মেলেনি। সেই কারণেই বাধ্য হয়ে তাঁরা টিআরবিটি দপ্তরের সামনে বিক্ষোভে বসেছেন।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, দীর্ঘসূত্রিতার কারণে বহু প্রার্থী শীঘ্রই বয়সসীমা অতিক্রম করবেন, যার ফলে এই নিয়োগ প্রক্রিয়া থেকে তাঁরা বঞ্চিত হবেন। তাই তাঁদের দাবি, আর সময়ক্ষেপণ না করে অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, সরকার যদি দ্রুত কোনও কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Releated Posts

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে বৈঠকে ত্রিপুরার পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক দাবি তুললেন সাংসদ বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২৩ জুলাই: ত্রিপুরার পর্যটন অবকাঠামোর উন্নয়ন, ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক পর্যটনের প্রসারে একাধিক গুরুত্বপূর্ণ…

ByByReshmi Debnath Jul 23, 2026

নীট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস : সুশান্ত

আগরতলা, ২৩ জুলাই: নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি, এই…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

ধলাই জেলার উন্নয়নের রূপরেখা নির্ধারণে প্রথম প্রশাসনিক বৈঠকে অভিভাবক মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৩ জুলাই: ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করলেন রাজ্যের কৃষি…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

প্রশ্নপত্র ফাঁসের মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুলাই: প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্র সরকারের ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 23, 2026
Scroll to Top