News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলার দুর্গাবাড়িতে মেডিক্যাল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্রাটার্নিটির উদ্যোগে নবগ্রহ যজ্ঞ
Image

আগরতলার দুর্গাবাড়িতে মেডিক্যাল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্রাটার্নিটির উদ্যোগে নবগ্রহ যজ্ঞ

আগরতলা, ৪ জানুয়ারি: মেডিক্যাল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্রাটার্নিটির উদ্যোগে রবিবার আগরতলার দুর্গাবাড়ি প্রাঙ্গণে আয়োজন করা হয় নবগ্রহ যজ্ঞ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক ও বিধায়িকা কল্যাণী সাহা রায়।

মূলত হিন্দু জ্যোতিষশাস্ত্র মতে নবগ্রহ যজ্ঞের মাধ্যমে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু—এই নয়টি গ্রহের অশুভ প্রভাব প্রশমিত করে শুভ ফল লাভের উদ্দেশ্যে এই পূজা অনুষ্ঠিত হয়। গ্রহদের সন্তুষ্টির মাধ্যমে জীবনে শান্তি, সমৃদ্ধি, নানা বাধা দূরীকরণ এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়িকা কল্যাণী রায় জানান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এ দিনের অনুষ্ঠানের সূচনা হয়েছে। সারা দিনব্যাপী গীতা যজ্ঞ সহ বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, জ্যোতিষশাস্ত্রের সঙ্গে মেডিক্যাল সায়েন্সের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। সনাতন ধর্মের মূল্যবোধ ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠানের বিশেষ তাৎপর্য রয়েছে বলেও তিনি মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে বহু ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন এবং শান্তি ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনায় অংশ নেন। তিন বছর ধরে মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ পক্ষ থেকে নবগ্রহ যোগ্য অনুষ্ঠান করা হয় আগরতলা দুর্গা বাড়িতে। এদিনের অনুষ্ঠানে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ছাড়াও উপস্থিত ছিলেন, ডাক্তার সোমা চৌধুরী সহ, জয়ন্ত ভট্টাচার্য , এবং অসংখ্য ভক্ত মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসোর্স – এর সদস্যগণ।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top