News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপাহিজলা জেলায় একই রাতে একাধিক চুরির ঘটনায় চাঞ্চল্য
Image

সিপাহিজলা জেলায় একই রাতে একাধিক চুরির ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ২ জানুয়ারি: শুক্রবার ভোররাতে সিপাহিজলা জেলায় একের পর এক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পুলিশের এসপি অফিস ও জেলা শাসকের অফিস সংলগ্ন এলাকায় পাশাপাশি দুইটি গৃহস্থের বাড়ি ও একটি অটো থেকে চুরির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে চোরের দল ঘরের দরজা ভেঙে এক গৃহস্থের বাড়িতে ঢোকে। আক্রান্ত গৃহস্থ কাঠমিস্ত্রি দীপক গোস্বামী। তার অভিযোগ, ঘর থেকে একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। তবে পরিবারের সদস্যরা টের পেয়ে যাওয়ায় চোরেরা দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।

একই সময়ে এসপি ও ডিএম অফিসের একেবারে বাউন্ডারি সংলগ্ন এলাকায় অটোচালক পিপাস সূত্রধরের অটো গাড়ি থেকেও চুরি হয়। অভিযোগ, অটো থেকে নগদ টাকা ও কিছু দামি সামগ্রী নিয়ে পালায় চোরের দল।

একই রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পশ্চিম বড়জলা এলাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। গোলাঘাটি বিধানসভার ৪৫ নম্বর বুথ সভাপতি তথা বিশ্রামগঞ্জ বাজারের প্রভাবশালী ব্যবসায়ী অভিজিৎ দেবনাথের মোটরবাইক চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলটি সিপাহিজলা জেলা পুলিশ সুপার ও জেলা শাসক (ডিএম) অফিসের মাত্র কয়েক হাত দূরত্বে, জাতীয় সড়কের পাশেই অবস্থিত। অভিযোগ অনুযায়ী, চোরের দল অভিজিৎ দেবনাথের বসতঘরের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে তাঁর টি আর ০১ কে ৪৭৫০ নম্বরের বাজাজ পালসার বাইকটি চুরি করে নিয়ে যায়।

সকালে বিষয়টি নজরে আসতেই বিশ্রামগঞ্জ থানায় খবর দেওয়া হয়। গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরের এত কাছে এ ধরনের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

একই রাতে একাধিক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, জেলা পুলিশের এসপি অফিস ও ডিএম অফিসের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকার আশপাশে যদি পর্যাপ্ত নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত—তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন তারা। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Releated Posts

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে বৈঠকে ত্রিপুরার পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক দাবি তুললেন সাংসদ বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২৩ জুলাই: ত্রিপুরার পর্যটন অবকাঠামোর উন্নয়ন, ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক পর্যটনের প্রসারে একাধিক গুরুত্বপূর্ণ…

ByByReshmi Debnath Jul 23, 2026

নীট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস : সুশান্ত

আগরতলা, ২৩ জুলাই: নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি, এই…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

ধলাই জেলার উন্নয়নের রূপরেখা নির্ধারণে প্রথম প্রশাসনিক বৈঠকে অভিভাবক মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৩ জুলাই: ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করলেন রাজ্যের কৃষি…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

প্রশ্নপত্র ফাঁসের মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুলাই: প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্র সরকারের ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 23, 2026
Scroll to Top