News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাইট গার্ডকে পিষে দোকানে ঢুকে গেল গাড়ি, গুরুতর আহত নাইট গার্ড
Image

নাইট গার্ডকে পিষে দোকানে ঢুকে গেল গাড়ি, গুরুতর আহত নাইট গার্ড

আগরতলা, ২ জানুয়ারি: বিশালগড় শহরে গভীররাতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাজার এলাকায় দায়িত্বরত এক নাইট গার্ডকে ধাক্কা মেরে একটি গাড়ি সোজা একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে গুরুতর আহত হন নাইট গার্ড হরি চন্দ্র দাস(৭২)।

ঘটনার পর দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা আহত হরি চন্দ্র দাসকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।

এদিকে দুর্ঘটনার পর বিশালগড় থানার পুলিশ গাড়ি সহ চালক সুমন ঋষি দাসকে আটক করেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, চালকের গাফিলতি নাকি অন্য কোনও কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও প্রাথমিক তদন্তে জানা গেছে, দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Releated Posts

এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

আগরতলা, ২৬ এপ্রিল: এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Apr 26, 2026

টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

আগরতলা, ২৬ এপ্রিলঃ টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Apr 26, 2026

বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল

বক্সনগর, ২৬ এপ্রিল: বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের…

ByByReshmi Debnath Apr 26, 2026

উচ্ছেদের নোটিশ ঘিরে অভয়নগরে উত্তেজনা, রাস্তা অবরোধে বিক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৬ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে কেন্দ্র করে উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় এলাকায়…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top