News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইংরেজি নববর্ষের প্রথম দিনে বিশালগড়ে বাইক দুর্ঘটনা, আহত এক
Image

ইংরেজি নববর্ষের প্রথম দিনে বিশালগড়ে বাইক দুর্ঘটনা, আহত এক

আগরতলা, ১ জানুয়ারি: ইংরেজি নববর্ষের প্রথমদিনে বিশালগড় ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় একটি বাইক দুর্ঘটনায় একজন ব্যক্তি আহত হন। আহত ব্যক্তির নাম পঙ্কজ দত্ত (৪৮)। নববর্ষের সকালে হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দ্রুত গতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। বাইকটি রাস্তার পাশে ছিটকে পড়ে গেলে চালক গুরুতরভাবে আহত হন। ঘটনার খবর পেয়ে বিশালগড় ফায়ার সার্ভিসের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আহত ব্যক্তিকে উদ্ধার করেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পঙ্কজ দত্তকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top