News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নতুন বছরের প্রথম দিনে পর্যটকদের ভিড়ে মুখর নিরমহল
Image

নতুন বছরের প্রথম দিনে পর্যটকদের ভিড়ে মুখর নিরমহল

আগরতলা, ১ জানুয়ারি: বছরের প্রথম দিনেই পর্যটকদের ভিড়ে সরগরম হয়ে উঠেছিল ত্রিপুরার ঐতিহ্যবাহী জলপ্রাসাদ নিরমহল। নতুন বছরকে স্বাগত জানাতে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজ্যের বাইর থেকেও বহু পর্যটক পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিরমহলে ভ্রমণে আসেন।

সকাল থেকেই রুদ্রসাগর লেকে নৌকাভ্রমণের জন্য পর্যটকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। শীতের মনোরম আবহাওয়া ও লেকের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আরও আকৃষ্ট করে। অনেকেই নৌকায় চেপে জলপ্রাসাদের চারপাশ ঘুরে দেখেন এবং ছবি তোলায় ব্যস্ত থাকেন।

পর্যটকদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তারক্ষী, পাশাপাশি নৌকা চলাচলের ক্ষেত্রেও কড়া নজরদারি রাখা হয়। পর্যটন দপ্তরের কর্মীরা পর্যটকদের সহায়তায় সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ীরাও পর্যটকদের ভিড়ে খুশি। খাবারের দোকান, হস্তশিল্পের স্টল এবং নৌকাচালকদের আয়ে নতুন বছরের প্রথম দিনেই সন্তোষজনক ব্যবসা হয়েছে বলে জানান তাঁরা। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই পর্যটকদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে নিরমহল চত্বর, যা রাজ্যের পর্যটন শিল্পের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top