News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাজ হারিয়ে সংকটে রোগী পরিচারিকা সমিতির কর্মীরা, হাঁপানিয়া মেডিকেল কলেজে ধর্ণা
Image

কাজ হারিয়ে সংকটে রোগী পরিচারিকা সমিতির কর্মীরা, হাঁপানিয়া মেডিকেল কলেজে ধর্ণা

আগরতলা: দীর্ঘ ২২ বছর ধরে রোগীর সেবায় নিয়োজিত থাকার পর হঠাৎই গত দু’মাস ধরে কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন রোগী পরিচারিকা সমিতির কর্মীরা। কাজ ফিরে পাওয়ার দাবিতে সোমবার হাঁপানিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ণা কর্মসূচিতে বসেন তাঁরা।

ধর্ণায় অংশগ্রহণকারী কর্মীরা জানান, বছরের পর বছর হাসপাতালের রোগীদের পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ১৫০ জন পরিচারিকা কর্মীরা। কিন্তু কোনও পূর্ব নোটিশ ছাড়াই তাঁদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর ফলে বহু পরিবার আজ চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নিকট বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখার জন্য করজোরে আবেদন করেন।

তাঁদের দাবি, অবিলম্বে পূর্বের মতো কাজ পুনরায় চালু করতে হবে এবং স্থায়ীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান চাওয়া হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতাল চত্বরে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

Releated Posts

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে বৈঠকে ত্রিপুরার পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক দাবি তুললেন সাংসদ বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২৩ জুলাই: ত্রিপুরার পর্যটন অবকাঠামোর উন্নয়ন, ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক পর্যটনের প্রসারে একাধিক গুরুত্বপূর্ণ…

ByByReshmi Debnath Jul 23, 2026

নীট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস : সুশান্ত

আগরতলা, ২৩ জুলাই: নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি, এই…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

ধলাই জেলার উন্নয়নের রূপরেখা নির্ধারণে প্রথম প্রশাসনিক বৈঠকে অভিভাবক মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৩ জুলাই: ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করলেন রাজ্যের কৃষি…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

প্রশ্নপত্র ফাঁসের মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুলাই: প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্র সরকারের ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 23, 2026
Scroll to Top