News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এঞ্জেল চাকমা হত্যাকান্ড : উত্তরাখন্ডের প্রাক্তন সাংসদ এলেন রাজ্যে, পরিবারের সাথে দেখা করবেন কালকে
Image

এঞ্জেল চাকমা হত্যাকান্ড : উত্তরাখন্ডের প্রাক্তন সাংসদ এলেন রাজ্যে, পরিবারের সাথে দেখা করবেন কালকে

আগরতলা, ১ জানুয়ারি : দেরাদুনে নির্মমভাবে খুন হওয়া এমবিএ পড়ুয়া ত্রিপুরার এঞ্জেল চাকমার জন্য সারা দেশেই ক্ষোভের বন্যা বইছে। আজ উত্তরাখণ্ডের প্রাক্তন সাংসদ তরুণ বিজয় রাজ্যে এসেছেন। তিনি আগামীকাল এঞ্জেল চাকমার পরিবারের সদস্যদের সাথে দেখা করবেন। উত্তরাখণ্ড সরকার ওই ঘটনায় যথেষ্ট সংবেদনশীল, তারই প্রমাণ হিসেবে প্রাক্তন সাংসদের রাজ্য সফর বলে মনে করা হচ্ছে।

দেরাদুনে এমবিএ পাঠরতা এঞ্জেল চাকমা খুন হয়েছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তর-পূর্বাঞ্চল সহ সারা দেশেই ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। পুলিশি তত্পরতায় ইতিমধ্যে খুনে জড়িত থাকার অভিযোগে পাঁচজনের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত নেপালে পালিয়ে গেছে বলে পুলিশ দাবি করেছে।

উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন। ত্রিপুরা সরকারও মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যে ত্রিপুরা সরকার ও উত্তরাখন্ড সরকারের তরফে মৃতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এদিকে, মূল অভিযুক্তকে গ্রেফতারে উত্তরাখন্ড পুলিশ এসআইটি গঠন করেছে।

আজ উত্তরাখন্ডের প্রাক্তন সাংসদ তরুণ বিজয় রাজ্যে এসেছেন। ধারণা করা হচ্ছে, এঞ্জেল চাকমার পরিবারের প্রতি সহমর্মিতা এবং তাঁদের পাশে দাঁড়ানোর উত্তরাখন্ড সরকারের বার্তা পৌছে দিতেই তিনি রাজ্যে এসেছেন। আজ রাজ্যে এসেই তিনি রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে দেখা করেছেন। বিকেলে তিনি মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহার সাথে দেখা করবেন। আগামীকাল তিনি এঞ্জেল চাকমার বাড়িতে যাবেন।

আরও বিস্তারিত আসছে…….

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top