News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিপজ্জনক মাটির ঘরে দিন কাটাচ্ছেন স্বামীহারা মহিলা, সরকারি ঘরের জন্য আবেদন
Image

বিপজ্জনক মাটির ঘরে দিন কাটাচ্ছেন স্বামীহারা মহিলা, সরকারি ঘরের জন্য আবেদন

আগরতলা, ৩১ ডিসেম্বর: নলছড় বিধানসভা কেন্দ্রের কলিরাম পাড়ার বাসিন্দা বিপদরানী জমাতিয়া দীর্ঘদিন ধরে এক বিপজ্জনক মাটির ঘরে বসবাস করতে বাধ্য হচ্ছেন। জরাজীর্ণ ওই মাটির ঘরটি যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে স্বামীহারা এই মহিলাকে।

অভাব-অনটনের সংসারে একার পক্ষে নতুন ঘর নির্মাণ করা সম্ভব নয় বিপদরানীর। তাই নিরাপদ আশ্রয়ের আশায় তিনি রাজ্যের মন্ত্রী কিশোর বর্মনের কাছে সরকারি ঘর বরাদ্দের জন্য আবেদন জানিয়েছেন। তাঁর দাবি, দ্রুত সরকারি সহায়তা না পেলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসীরও দাবি, মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এবং বিপদরানী জমাতিয়াকে একটি পাকা সরকারি ঘরের ব্যবস্থা করে দেওয়া হোক।

————–

Releated Posts

ত্রিপুরায় জেলা কংগ্রেস সভাপতিদের নাম ঘোষণা, সাংগঠনিক পুনর্গঠনে এআইসিসির অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন জেলা কংগ্রেস কমিটির (ডিসিসি) সভাপতিদের…

ByByReshmi Debnath Jun 2, 2026

যাত্রীবাহী অটোর আড়ালে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, উদ্ধার বস্তাবন্দী বিপুল পরিমাণ শুকনো গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২ জুন:  সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম ভরসা যাত্রীবাহী অটো। প্রতিদিন অসংখ্য মানুষ কর্মস্থল, বাজার কিংবা…

ByByReshmi Debnath Jun 2, 2026

আম চাষে স্বনির্ভর তপন জ্যোতি, জল সংরক্ষণের দাবিতে কৃষকের আবেদন

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া,২ জুন: গন্ডাছড়া মহকুমার ঠাকুরছড়া ভিলেজের গড়িয়া পাড়ার কৃষক তপন জ্যোতি চাকমা আম চাষ করে অর্থনৈতিকভাবে…

ByByReshmi Debnath Jun 2, 2026

আগরতলায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার কাজ চলছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: খেলাধুলায় সাফল্য অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি নিজের সুস্থ দেহ এবং সুস্থ…

ByByReshmi Debnath Jun 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top