News Flash

Image

খালেদা জিয়া প্রয়াত

ঢাকা, ৩০ ডিসেম্বর : বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন। দীর্ঘদিনের অসুস্থতার পর মঙ্গলবার ভোর ছয়টা নাগাদ মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোর আনুমানিক ছ’টার দিকে খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দলীয় বিবৃতিতে তাঁর আত্মার সদগতি কামনা করা হয়েছে এবং দেশবাসীর কাছে তাঁর জন্য প্রার্থনা চাওয়া হয়েছে।

চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগ সিরোসিসে ভুগছিলেন। পাশাপাশি তিনি কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বুকে সংক্রমণ এবং হৃদযন্ত্রজনিত নানা সমস্যায় আক্রান্ত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, আগামী বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অধ্যায়ের প্রতিনিধিত্ব করেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

Releated Posts

বন্ধুর ফাঁদে ফেলে যুবককে হত্যার চেষ্টা, নগদ টাকা ও সোনার চেইন ছিনতাই—তিনজনের বিরুদ্ধে মামলা

বিশালগড়, ২১ এপ্রিল: বন্ধুর সরলতাকে কাজে লাগিয়ে এক যুবককে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা ও ছিনতাইয়ের গুরুতর…

ByByReshmi Debnath Apr 21, 2026

কাকড়াবন থানায় বিক্ষোভ বিজেপি কর্মীদের, ওসিকে ঘিরে তালাবন্দি—এডিসি ভোট পরবর্তী উত্তেজনা তীব্র

আগরতলা, ২১ এপ্রিল: ১৭ এপ্রিল এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। অভিযোগ…

ByByReshmi Debnath Apr 21, 2026

শিক্ষা ও জাতীয় চেতনার মিলনক্ষেত্র, ফকিরমুড়ায় মা সৌন্দর্য চিন্ময়ী মন্দিরের শুভ উদ্বোধন মোহন ভাগবত হাত ধরে

আগরতলা, ২১ এপ্রিল: আধ্যাত্মিকতা ও সেবার এক অনন্য সমন্বয়ে পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার অন্তর্গত ফকিরমুড়া গ্রাম এক…

ByByReshmi Debnath Apr 21, 2026

বিলোনিয়ায় মুহুরী নদীর বাঁধ পরিদর্শনে পূর্ত সচিব, বর্ষার আগেই কাজ শেষের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ এপ্রিল:বিলোনিয়া মহকুমার মুহুরী নদীর বাঁধের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের পূর্ত দপ্তরের সচিব কিরণ…

ByByTaniya Chakraborty Apr 21, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top