News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বীর বাল দিবস উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Image

বীর বাল দিবস উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ আগরতলার চানমারি গুরুদোয়ারা সাহিবে আয়োজিত বীর বাল দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী গুরুদোয়ারায় বীর বাল দিবস উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রার্থনা সভায় অংশ নেন এবং রাজ্যবাসীর মঙ্গল কামনায় আশীর্বাদ প্রার্থনা করেন।

পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বীর বাল দিবস উদযাপনের ঘোষণা দিয়েছিলেন। এই দিনটি মূলত গুরু গোবিন্দ সিং-এর দুই পুত্র সাহেবজাদা বাবা জোরাওয়ার সিং এবং বাবা ফতেহ সিং-এর আত্মত্যাগকে স্মরণ করতে বীর বাল দিবস উদযাপন করা হয়।

তাদের আত্মবিশ্বাস, সাহসিকতা ও আত্মত্যাগের কাহিনী তরুণ যুব সমাজের কাছে অনুপ্রেরণার ও শিক্ষণীয়। মুখ্যমন্ত্রী বলেন, বীর বাল দিবস উদযাপনের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশাত্মবোধের ভাবনা ও নিজের প্রতি আস্থা ও বিশ্বাস গড়ে তোলা। সারা ভারতবর্ষে আজ এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। তিনি শিখ ধর্মাবলম্বী সহ সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

সম্পদ বরাদ্ধ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ লোক ভবনে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ‘জনগণনা ২০২৭’-এর…

ByByReshmi Debnath Jul 17, 2026

সারা দেশের মধ্যে রাজ্যের প্রায় ৮০ শতাংশ পঞ্চায়েত এ ক্যাটাগরিতে চলে এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই : মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে আমাদের উন্নয়নের মানদণ্ড। সকল স্তরের মানুষের আর্থ সামাজিক…

ByByReshmi Debnath Jul 17, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি মুখ্যমন্ত্রী মানিক সাহার, দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: বর্ষাকালে ত্রিপুরার জাতীয় সড়কগুলির বেহাল অবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে কেন্দ্রের…

ByByReshmi Debnath Jul 17, 2026

জনগণনা ২০২৭: অনলাইনে স্ব-গণনায় সামিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই: জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। আজ…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top