News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশে হিন্দু নির্যাতন ও দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিক্ষোভ, মিছিল ঘিরে উত্তেজনা
Image

বাংলাদেশে হিন্দু নির্যাতন ও দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিক্ষোভ, মিছিল ঘিরে উত্তেজনা

আগরতলা, ২৪ ডিসেম্বর: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতন এবং হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। আজ আনন্দময়ী কালীবাড়ি থেকে মিছিলটি শুরু হয়ে আগরতলা চেকপোস্টের গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

তবে মিছিলটি পুলিশ সদর কার্যালয়ের সামনে পৌঁছালে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। নিরাপত্তাজনিত কারণে পুলিশ বিক্ষোভ মিছিলটি সেখানেই আটকে দেয়। ফলে কিছু সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাক্‌বিতণ্ডা দেখা যায়। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর সংঘটিত হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় বিক্ষোভকারীদের। মিছিল থেকে বাংলাদেশের প্রতি সতর্কবার্তাও দেওয়া হয় বলে অভিযোগ।

বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বের অভিযোগ, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ক্রমবর্ধমান হলেও আন্তর্জাতিক স্তরে বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। প্রতিনিয়ত বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রমনের শিকার হচ্ছে। কোথাও সংখ্যালঘুদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে আবার কোথাও তাঁদেরকে মেরে ফেলা হচ্ছে। তাঁরা অবিলম্বে এই ঘটনার ন্যায্য তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিন তিনি আরও বলেন, ময়মনসিংহের ভালুকা উপজেলার ডুবালিয়া পাড়া এলাকায় দীপু চন্দ্র দাস নামে এক সংখ্যালঘু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরই প্রতিবাদে সরব হয়েছে তাঁরা। তাঁদের দাবি, প্রতিবেশী দেশ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সে দেশের সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাঁরা।

Releated Posts

সম্পদ বরাদ্ধ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ লোক ভবনে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ‘জনগণনা ২০২৭’-এর…

ByByReshmi Debnath Jul 17, 2026

সারা দেশের মধ্যে রাজ্যের প্রায় ৮০ শতাংশ পঞ্চায়েত এ ক্যাটাগরিতে চলে এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই : মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে আমাদের উন্নয়নের মানদণ্ড। সকল স্তরের মানুষের আর্থ সামাজিক…

ByByReshmi Debnath Jul 17, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি মুখ্যমন্ত্রী মানিক সাহার, দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: বর্ষাকালে ত্রিপুরার জাতীয় সড়কগুলির বেহাল অবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে কেন্দ্রের…

ByByReshmi Debnath Jul 17, 2026

জনগণনা ২০২৭: অনলাইনে স্ব-গণনায় সামিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই: জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। আজ…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top