News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জঙ্গলে বাঁশ সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত জনজাতি শ্রমিক
Image

জঙ্গলে বাঁশ সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত জনজাতি শ্রমিক

আগরতলা, ১৭ ডিসেম্বর : জঙ্গলে বাঁশ সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক জনজাতি শ্রমিক। ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার মহকুমার দেবীপুর তৈইথাং এলাকায়।

জানা গেছে, বাঁশ সংগ্রহের সময় আচমকাই একটি ভাল্লুক ওই শ্রমিকের ওপর হামলা চালায়। ভাল্লুকের আক্রমণে তিনি গুরুতর আহত হন। জঙ্গল থেকে শ্রমিকের চিৎকার শুনে পার্শ্ববর্তী এলাকার লোকজন ছুটে যান ঘটনাস্থলে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত জঙ্গলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন।

এই ঘটনার পর গোটা দেবীপুর তৈইথাং এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বনাঞ্চল সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষজনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও এলাকায় নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।

Releated Posts

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top