News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডেলিভারি কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তাল ধর্মনগর, বিচারের দাবিতে যুবসমাজের বিক্ষোভ
Image

ডেলিভারি কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তাল ধর্মনগর, বিচারের দাবিতে যুবসমাজের বিক্ষোভ

ধর্মনগর, ১৬ ডিসেম্বর: ধর্মনগর শহরে এক হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। কামেশ্বর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সরকার, যিনি একটি বেসরকারি সংস্থায় ডেলিভারি বয় হিসেবে কর্মরত ছিলেন, তাঁর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযোগ, কতিপয় যুবক ও যুবতীর সঙ্গে বিবাদের জেরে তাঁকে প্রকাশ্যে মারধর করা হয়। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যার ফলে চরম অপমান ও মানসিক যন্ত্রণায় ভেঙে পড়ে প্রসেনজিৎ। শেষ পর্যন্ত তিনি ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নেন।

এই মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ধর্মনগর শহরের যুবসমাজ রাস্তায় নামে। ‘উই ওয়ান্ট জাস্টিস’ ব্যানার হাতে নিয়ে তারা প্রথমে ধর্মনগর পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে। পরে সেখান থেকে মিছিল করে এসপি অফিসের উদ্দেশ্যে রওনা দেয় বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। তারা স্পষ্টভাবে জানিয়ে দেয়, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে ধর্মনগরের যুবসমাজ। ঘটনার পর থেকে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনের ভূমিকার দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top