News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডম্বুরের নারিকেল কুঞ্জে হোম স্টে সোসাইটির উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান
Image

ডম্বুরের নারিকেল কুঞ্জে হোম স্টে সোসাইটির উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান

আগরতলা, ১৬ ডিসেম্বর: রাজ্যের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ডম্বুরের মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত নারিকেল কুঞ্জে আজ নারিকেল কুঞ্জ হোম স্টে সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় স্বচ্ছ ভারত অভিযান। এই অভিযানের মূল লক্ষ্য ছিল প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ, পরিবেশের স্বচ্ছতা বজায় রাখা এবং পর্যটন এলাকা সম্পূর্ণভাবে প্লাস্টিক ও জঞ্জালমুক্ত করে তোলা।

এদিন হোম স্টে সোসাইটির সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে অংশগ্রহণ করেন। নারিকেল কুঞ্জ ও সংলগ্ন পর্যটন এলাকায় জমে থাকা প্লাস্টিক বর্জ্য ও আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি পর্যটক ও স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডম্বুরের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষা করা সকলের দায়িত্ব। আগামী দিনেও নিয়মিতভাবে এই ধরনের পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাওয়া হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

————–

Releated Posts

কাজ না করেই টাকা আত্মসাৎের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে আড়ালিয়া পঞ্চায়েতের গ্রামবাসী

চড়িলাম, ২২ এপ্রিল: ড্রেন ও ব্রিক সলিংয়ের কাজ না করেই বরাদ্দ অর্থ আত্মসাৎ করার অভিযোগে উত্তাল চড়িলাম ব্লকের…

ByByReshmi Debnath Apr 22, 2026

চড়িলামে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে সূর্যমুখীর বাগান, দূরদূরান্ত থেকে লোকজনের ভিড়

চড়িলাম, ২২ এপ্রিল: এক সময়ে শান্ত কৃষি জমি এখন একটি ব্যস্ত পর্যটন কেন্দ্রে হয়েছে। কারণ সেখানকার প্রাণবন্ত সূর্যমুখীর…

ByByReshmi Debnath Apr 22, 2026

নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে গভীর রাতে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২২ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রাজ্য জুড়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জন্য শান্তি,…

ByByReshmi Debnath Apr 22, 2026

জোলাইবাড়ীতে পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই

জোলাইবাড়ী, ২২ এপ্রিল: বুধবার বিকেলে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top