News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু
Image

বিলোনিয়ায় ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

বিলোনিয়া, ১৫ ডিসেম্বর: বিলোনিয়া থানাধীন মনুরমুখ স্কুল সংলগ্ন সড়কে আজ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিট নাগাদ এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। একটি অজ্ঞাত পরিচয় ট্রাক মনুরমুখ এলাকার বাসিন্দা অমর দাসের পুত্র টুটন দাস (৩০) নামক এক পথচারীকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে টুটন দাস ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। খবর পেয়ে বিলোনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিলোনিয়া মহকুমা হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক ট্রাকটির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

Releated Posts

গোমতী জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগারসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ জুলাই: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল গোমতী জেলা পুলিশ। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByReshmi Debnath Jul 28, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top