News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পৌষ সংক্রান্তিতে আলপনা গ্রামে পিঠাপুলি উৎসবকে আরও জনপ্রিয় করতে প্রস্তুতি বৈঠক
Image

পৌষ সংক্রান্তিতে আলপনা গ্রামে পিঠাপুলি উৎসবকে আরও জনপ্রিয় করতে প্রস্তুতি বৈঠক

আগরতলা, ১২ ডিসেম্বর: প্রতিবছর শীতের মরসুমে, বিশেষত পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষে আলপনা গ্রামকে আরও আকর্ষণীয় করে তুলতে পিঠাপুলি উৎসবের আয়োজন করে রাজ্য সরকার। সেই ঐতিহ্যবাহী আয়োজনকে আরও সমৃদ্ধ করতে শুক্রবার আগরতলা পুর নিগমের কক্ষে অনুষ্ঠিত হল প্রস্তুতি বৈঠক।

বৈঠকে সভাপতিত্ব করেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ অন্যান্য আধিকারিকরা।
মেয়র জানান, এবারের পিঠাপুলি উৎসবকে আরও জনপ্রিয় ও প্রাণবন্ত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, এই উৎসব শুধু পিঠে–পুলির স্বাদ নয়, বরং বাঙালির লোকজ ঐতিহ্য, সংস্কৃতি এবং পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করার এক অনন্য উপলক্ষ।

পিঠাপুলি উৎসবে ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা প্রস্তুত ও বিক্রির ব্যবস্থা থাকে, যা শীতের আমেজকে আনন্দঘন করে তোলে। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে আলপনা গ্রামের পরিচিতি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্থানীয় শিল্পী-শিল্পীদেরও উৎসাহ জোগাবে বলে মনে করা হচ্ছে। উৎসবটি নির্বিঘ্নে সম্পন্ন করতে শীঘ্রই বিস্তারিত কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।

Releated Posts

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ডায়ালাইসিস বেডে রোগী, বিদ্যুৎহীন ইউনিট, ধর্মনগর জেলা হাসপাতালে ব্যাকআপ নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ সেপ্টেম্বর: একদিকে ডায়ালাইসিস বেডে শুয়ে রোগী, অন্যদিকে বিদ্যুৎহীন ইউনিট। জীবনরক্ষাকারী চিকিৎসা পরিষেবার মাঝেই ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ের  বিজেপি নেতৃত্বদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে মন্ত্রী সুশান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদারে খোয়াই জেলার নেতৃত্ববৃন্দকে নিয়ে…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ধর্মনগরে যুব কংগ্রেসের ডেপুটেশন, সাময়িক পথ অবরোধ

ধর্মনগর, ২ সেপ্টেম্বর: ধর্মনগর বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে পানীয় জলের সংকট, অনিয়মিত সরবরাহ ও নিম্নমানের জল সরবরাহের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top